চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ওষুধ কারখানা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
স্বাস্থ্য
A A

দীর্ঘদিন লোকসানে থাকায় যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশে তাদের ওষুধ কারখানা বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের এই আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের চেয়ারম্যান এম আজিজুল হক। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নকিবুর রহমান উপস্থিত ছিলেন।

এম আজিজুল হক বলেন: একটি ব্যবসায়িক পর্যালোচনা শেষে জিএসকে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে কোম্পানিটির ওষুধ উৎপাদনকারী ইউনিট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, জিএসকের লোকসান হওয়ায় ফার্মাসিউটিক্যাল ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়।

‘‘চলতি বছরের শেষদিকে এটি বন্ধ করা হবে। স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর সাথে বাজারে প্রতিযোগিতায় টিকতে না পারায় এই সিদ্ধান্ত নেয় হয়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কোম্পানির উৎপাদন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

তবে বাংলাদেশে জিএসকের কনজ্যুমার হেলথকেয়ার কার্যক্রম (হরলিকস ও গ্লকোজ জাতীয় পণ্য উৎপাদন) যথারীতি বহাল থাকবে। ফার্মাসিউটিক্যাল বিভাগের কারণে এতে কোনো পরিবর্তন আসবে না। এছাড়া ইউনিসেফ এবং ভ্যাক্সিন অ্যালায়েন্স ‘গ্যাভি’র সহায়তায় পাওয়া জিএসকের টীকা (ভ্যাক্সিন) যথারীতি বাংলাদেশে পাওয়া যাবে।’’

এম আজিজুল হক বলেন: বাংলাদেশে ইতিমধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ফার্মাসিউটিক্যাল খাত গড়ে উঠেছে। বর্তমানে জিএসকে উৎপাদিত সবগুলো ওষুধেরই জেনেরিক বিকল্প সহজলভ্য হয়েছে। মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। তাই সব ওষুধই পাওয়া যাবে বলে আমাদের প্রত্যাশা।

Reneta

কারখানা বন্ধ হয়ে গেলে সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এম আজিজুল হক বলেন: অবশ্যই তাদের সঙ্গে সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। এছাড়া তাদের সম্ভাব্য সহযোগিতা করতে জিএসকে বদ্ধপরিকর। আগামী সপ্তাহ থেকেই তাদের বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

তবে কর্মীদের আর্থিক পাওনার বিষয়টি পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তিনি বলেন: এখানে কর্মরত কর্মীদের মধ্যে যারা মোটামুটি যোগ্য ও দক্ষ তাদের অন্যত্র নেয়ার ব্যবস্থা করা হতে পারে। অন্যদের (আনুমানিক ২শ কর্মী) হয়তো তা করা সম্ভব হবে না।

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জিএসকের ওষুধ, ভ্যাকসিন এবং পুষ্টিকর খাদ্য বা স্বাস্থ্যসেবা পণ্যের ব্যবসা রয়েছে এদেশে। ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জিএসকে। ১৯৬৩ সালে চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় উৎপাদন শুরু করে কোম্পানিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT