চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্তের রহস্যজনক মৃত্যুর তদন্ত থেকে যেন কোন ভাবেই নাম সরছে না তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। রোজই এ তদন্তে রিয়ার সম্পর্কে জানা যাচ্ছে নতুন সব তথ্য। এবার সেই তথ্যের জেরেই মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুর ১২টার দিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় রিয়াকে।

যদিও এর আগে একই অভিযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের বাবুর্চি দীপেশ সাওয়ান্ত। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বরাত জানা গেছে, তাদের মুখোমুখি বসিয়েই অভিনেত্রীকে জেরা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, ‘উইচ হান্টের এই খেলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হতে তৈরি। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়, তাহলে তিনি এর পরিণাম ভুগতে তিনি তৈরি। নিরপরাধ হয়েও তিনি বিহার পুলিশ, সিবিআই, ইডি, এনসিবি কোন মামলায় আদালতে অগ্রিম জামিনের জন্য আরজি জানাননি।’

প্রসংগত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে রবিবার সকালেই রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা যান। এসময় রিয়াকে সমন দেওয়া হয়। সমন পেয়ে বেলা বারোটার দিকে তিনি এনসিবির অফিসে গিয়ে পৌঁছান।এসময় মুম্বাই পুলিশের কড়া নিরাপত্তায় তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপেশ সাওয়ান্তরিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুতসৌভিক চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT