চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন বানাতে গোল করেছেন গ্যারেথ বেল। রোমার বিপক্ষে মাদ্রিদ শহরের দলটি পেয়েছে ২-০ গোলের জয়। অন্য গোলটি ভাসকুয়েজের।

আগের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে রুশ ক্লাব সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায় রোমা ও রিয়ালের। তবে গ্রুপ সেরার লড়াইটা বাকি ছিল।

রোমার মাঠে দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার ফেডরিকো ফ্যাজিওর ভুল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন বেল। লিগের শেষ পাঁচ ম্যাচে সাতটি গোলে অবদান রাখলেন বেল। পাঁচটি করেছেন, দুটি করিয়েছেন।

৫৯ মিনিটে দলের জয় প্রায় নিশ্চিত করেন স্পেন উইঙ্গার লুকাস ভাসকুয়েজ। লুকা মদ্রিচের ক্রস ধরে বেনজেমার দারুণ এক পাস পেয়ে গোলের খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১০ ম্যাচে ভাসকুজের এটি প্রথম গোল।

পাঁচ ম্যাচে চার জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ১২। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।

২০০৩-০৪ মৌসুম থেকে রিয়ালই একমাত্র দল যারা প্রত্যেক মৌসুমে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

Reneta

অন্য ম্যাচে ‘এফ’ গ্রুপে লিওঁর মাঠে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোয় উঠেছে ম্যানচেস্টার সিটিও। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরাসি ক্লাব লিওঁ।

‘এইচ’ গ্রুপে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা জুভেন্টাসের পয়েন্ট ১২। ইয়াং বয়েজকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০১৮রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT