চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ এফ: শীর্ষের ফ্রান্সের সঙ্গে ষোলোয় লোর জার্মানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এফ’র নকআউটের হিসাব-কিতাব শেষ হয়েছে। গ্রুপসেরা হয়ে পরের পর্বে গেছে এমবাপে-গ্রিজম্যানের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, সেরা ষোলোয় জায়গা করে নিয়েছে টেবিলে রানার্সআপ জার্মানি, যারা রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল।

টেবিলের তিনে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও সুযোগ আছে নকআউটের, তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে।

গ্রুপ ‘এফ’র শেষ রাউন্ডে পর্তুগালের সঙ্গে ২-২তে ড্র করে শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট ঘরে তুলে গ্রুপের সেরা হয়ে ষোলোয় গেল ফ্রেঞ্চরা।

Banglabid

শেষ রাউন্ডে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জার্মানি। একটি করে জয়, ড্র ও হার নিয়ে গ্রুপ রানার্সআপদের পয়েন্ট ৪। তিন ম্যাচে ৪ পয়েন্ট পর্তুগালেরও, গোলপার্থক্যে টেবিলের তিনে তারা। হাঙ্গেরির পয়েন্ট ২।

সেরা ষোলোর টিকেট পেতে পর্তুগালকে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়া পর্যন্ত। আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে লড়ছে ২৪ দেশ। গ্রুপসেরা ও রানার্সআপরা সরাসরি পরের পর্বে যাবে, ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলও যাবে ষোলোয়। সেই হিসাব মিললে নকআউটে খেলবে পর্তুগিজরা। নয়ত ধরতে হবে বাড়ির পথ।

ম্যাচের ১১ মিনিটে লিড নিয়েছিল হাঙ্গেরি, অ্যাডাম সাজালাইয়ের গোলে। সেই গোল ৬৬ মিনিটে শোধ দেয় জার্মানি, কাই হাভার্টজের মাধ্যমে। দুই মিনিট পর ফের লিড নেয় হাঙ্গেরিয়ানরা, আন্দ্রেস সাহাফের গোলে। ম্যাচের ৮৪ মিনিটে লিওন গোরেটজা জাল খুঁজে নিলে হাসি ফোটে জোয়াকিম লোর মুখে।

Reneta

আরেক ম্যাচে ফ্রান্সের বিপক্ষে রোনালদোর ৩১ মিনিটের পেনাল্টি গোলে লিড নিয়েছিল পর্তুগাল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করিম বেনজেমার পেনাল্টি গোলে সমতা টানে ফ্রেঞ্চরা।

মধ্যবিরতির পর ৪৭ মিনিটে পগবার বাড়ানো বলে বেনজেমার গোলে লিড নেয় ফ্রান্স। ৬০ মিনিটে রোনালদোর আরেকটি পেনাল্টি গোলে ফের সমতায় ফেরে পর্তুগাল। শেষ পর্যন্ত সমতাতেই আসে ম্যাচের সমাপ্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১জার্মানিপর্তুগালফ্রান্সবেনজেমারোনালদোলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কৌশলে’ ঢাকা ছাড়ছে মানুষ

পরবর্তী

সংখ্যাটা ১০৯, গোলের বিশ্বরেকর্ড রোনালদোর

পরবর্তী

সংখ্যাটা ১০৯, গোলের বিশ্বরেকর্ড রোনালদোর

মহাকাশে ভেসে খাবার খাচ্ছেন চীনা নভোচারীরা

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT