গ্রিসের ব্যাংকগুলোকে রোববার থেকে জরুরি ঋণ প্রদান বন্ধ করে দিতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। দেশটির ব্যাংকগুলো ইসিবির জরুরি নগদ সহায়তার উপর নির্ভরশীল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিস সম্ভবত সোমবার তাদের ব্যাংকগুলোতে ছুটি ঘোষণা করতে পারে। একই সঙ্গে পুঁজি নিয়ন্ত্রণের নির্দেশনাও মুলতবি ঘোষণা করতে পারে।
ঋণে জজরিত গ্রিসের বেলআউটের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার।






