চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানের সঙ্গে খুব একটা কথা হয় না মেসির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার হয়ে সেরা ফর্মে ফিরতে সময় লাগবে বলে জানিয়েছেন এ মৌসুমেই অ্যাটলেটিকো থেকে কাতালান দলটিতে নাম লেখানো ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনে গ্রিজম্যান। নতুন ডেরায় এরইমধ্যে অবশ্য ৮ ম্যাচ খেলে ফেলেছেন। তবে দলের অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কটা ঠিক উষ্ণ হয়ে ওঠেনি এখনও!

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ইন্টার মিলানকে আতিথ্য দেবে বার্সা। গ্রিজম্যানের জন্য এই ম্যাচের বিশেষত্ব হল, বার্সার জার্সি গায়ে ন্যু ক্যাম্পে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামবেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

যেহেতু প্রথম ম্যাচ, তাই নিজের সেরাটাই উজাড় করে দিতে চান গ্রিজু। কারণ এখন পর্যন্ত বার্সা সমর্থকদের মন জয় করার মতো আহামরি কোনো পারফরম্যান্স মেলেনি তার থেকে। সংবাদ সম্মেলনে তাই সেরাটাই দেয়ার আশ্বাস দিলেন।

‘চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারাটা এমনিতেই বিশেষ কিছু। এই ম্যাচটা আরও বিশেষ কারণ বার্সার হয়ে ঘরের মাঠে এটা আমার প্রথম ম্যাচ। দলভাবে সেরা খেলাটা দেয়াই আমার লক্ষ্য।’

ঘরের মাঠে ইন্টারের বিপক্ষে বার্সার সেরা তারকা মেসি খেলবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মেসি বিষয়ে জানাতে গিয়ে গ্রিজম্যান জানালেন গুরুত্বপূর্ণ আরেক তথ্য।

‘মেসি এমন একজন যে খুব একটা কথা বলে না। আমিও এরকমই। আর এই কারণে আমাদের খুব একটা কথাবার্তা হয় না। তবে আমি ওকে খেলার মাঠে কিছু সাহায্য করেছি এবং মনে হচ্ছে আমরা ঠিক পথেই আছি। আমরা দুজনেই ভালো মানুষ। আমি এখানে সাহায্য করার জন্যই এসেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি গ্রিজম্যানলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT