চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানকে ভয়ে রাখেন মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি চেয়েছিলেন নেইমারকে, বার্সেলোনা এনেছে অ্যান্টনিও গ্রিজম্যানকে। ২০১৯ সালে অ্যাটলেটিকো থেকে বার্সায় আসার পর নামের প্রতি সুবিচার করতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ন্যু ক্যাম্পে এসে গ্রিজম্যানের এভাবে ম্লান হয়ে যাওয়ার পেছনে মেসির দায় দেখছেন ফরাসি তারকার গুরু এরিক অলহাটস।

অলহাটসের দাবি, বার্সা অধিনায়কের অসহযোগিতার কারণে কাতালোনিয়ায় নিজেকে খুঁজে পাচ্ছেন না গ্রিজম্যান।

গত বছর আসলেও তার আগে থেকেই গ্রিজম্যানের সঙ্গে দলবদলের আলাপ চালিয়ে এসেছে বার্সা। ২০১৯-২০ মৌসুমের আগে মেসির চাহিদা ছিল নেইমারকে দলে টানা। তার আগে গ্রিজম্যানকে আনায় আর নেইমারকে কেনার মতো অর্থ ছিল না বার্সার।

নেইমারের বিকল্প হিসেবে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ২০১৮ বিশ্বকাপজয়ী গ্রিজম্যান। দুমৌসুমে পেয়েছেন মাত্র ১৫ গোল। যার পেছনের কারণ হিসেবে ফরাসি ফরোয়ার্ডের কোনো দায় দেখছেন না গুরু ও এজেন্ট অলহাটস। ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকারে গ্রিজম্যানের নিষ্প্রভ থাকার দায়টা অধিনায়ক মেসির কাঁধে তুলে দিয়েছেন তিনি।

‘অ্যান্টনিও এক বিপর্যস্ত ক্লাবে এসেছে, যেখানে সবকিছুতে মেসি নজর রাখে। সে এখানে একইসঙ্গে রাজা ও সম্রাট, অ্যান্টনিওর আসাটা সে ভালোভাবে নেয়নি। মেসির আচরণ দুঃখজনক। সবসময় শুনছি যে মেসির সঙ্গে অ্যান্টনিওর কোনো সমস্যা নেই, কিন্তু ভালোও তো নয়। সেখানে ত্রাসের সাম্রাজ্য চলছে। হয় মেসির পক্ষে যাবেন নয়তো তার বিরুদ্ধে।’

মেসির কারণেই গ্রিজম্যান মাঠের খেলায় ধুঁকছেন বলে দাবি অলহাটসের, ‘গ্রিজম্যান তার সমস্যা মাঠেই সমাধানের চেষ্টা করে, আর বেশিকিছু না। সে কারও সঙ্গে সমস্যায় জড়ায় না। সে এটা পছন্দও করে না। মানে এই নয় যে তার ব্যক্তিত্বের অভাব আছে। সে শুধু ফুটবল ভালোবাসে, আর কিছু না। সে কারও সঙ্গে তর্ক করে না। জীবনে তাকে অসংখ্য সমস্যা কাটিয়ে উঠতে দেখেছি।’

Reneta

‘গত মৌসুমে যখন গ্রিজম্যান এলো, মেসি তার সঙ্গে কথা বলেনি এবং পাসও দেয়নি। বুঝতে পারছিলাম সে ওখানে মানিয়ে নিতে পারছে না।’

মেসির সঙ্গে বার্সার চুক্তি বাকি আছে আর আট মাসের মতো। এরপরও ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ক্লাব ছাড়বেন না বলে মনে করেন অলহাটস।

‘আমার চোখে মেসি বার্সা ছাড়তে চেয়ে দেখতে চেয়েছিল ক্লাবের কর্মকর্তারা তাকে কোন দৃষ্টিতে দেখে, আর কাকে দলে রাখে কাকে বাদ দেয়, সেটা বোঝার জন্য। আসলে সে ক্লাব ছাড়বে না। ক্ল্যাসিক মেসি! মাঠে একইভাবে অসাধারণ আর সমানভাবে বাজে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিজম্যানবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT