চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানকে পেয়ে কী বলছেন মেসি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনা চেষ্টা চালাচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অ্যান্থনিও গ্রিজম্যানকে দলে টানার। দু’বছর চেষ্টার পর অবশেষে ফরাসি তারকাকে নিতে সক্ষম হয়েছে লিওনেল মেসির ক্লাব। শুক্রবার বার্সেলোনার পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়, গ্রিজম্যান তাদেরই।

পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। রোববার ক্লাব সদস্য-সমর্থকদের সামনে তাকে হাজির করে পরিচয় করানো হবে।

গ্রিজম্যানের চুক্তি নিয়ে কী বলছেন বার্সার সবচেয়ে বড় তারকা মেসি। এলএমটেনের মন্তব্য, ‘আমি অবশ্যই গ্রিজম্যানকে চেয়েছিলাম।’

অ্যাটলেটিকোর লাল সাদা জার্সিতে পাঁচ বছর খেলেছেন গ্রিজম্যান। সেখান থেকে তাকে দলে আনতে বার্সাকে ১২০ মিলিয়ন ইউরো দিতে হল অ্যাটলেটিকোকে। আর বার্সা থেকে এখন কেউ গ্রিজম্যানকে নিতে গেলে বাইআউট ক্লজে তাদের বার্সাকে দিতে হবে ৮০০ মিলিয়ন ইউরো।

গত বছর গ্রিজম্যান বার্সাতে আসছে এমন ধরে নিয়েই কোচ আর্নেস্টো ভালভার্দে দল তৈরি করছিলেন। কিন্তু শেষ সময়ে ফরাসি তারকা আসেননি। এবার মে মাসেই গ্রিজু নিজে ঘোষণা করেন তিনি ক্লাব ছাড়ছেন। তবে কোথায় যাবেন তা খোলসা করে বলেননি।

এরপর একাধিকবার বার্সা-অ্যাটলেটিকো কর্মকর্তা ও গ্রিজম্যানের এজেন্টের ত্রিপাক্ষিক মিটিং হয়। অ্যাটলেটিকো বাইআউট ক্লজের অর্থ কমে ২০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন হয়। তারপর শুক্রবার চূড়ান্ত চুক্তি হয়ে যায়।

Reneta

গ্রিজম্যানকে দলে টানার পর এবার বার্সার টার্গেট পুরোনো সেনা নেইমার। পিএসজি থেকে ব্রাজিলিয়ান তারকাকে আনতে এরইমধ্যে বদল হিসেবে চার ফুটবলারের লিস্ট প্যারিসে পাঠিয়েছে কাতালানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিজম্যানবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT