চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজমান নৈপুণ্যে ফাইনালে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

আতোয়াঁ গ্রিজমানের জোড়া গোলে জার্মানিকে পেছনে ফেলে তৃতীয় বারের মতো
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ফ্রান্স। এর আগের
দু’বার ফাইনাল খেলে দু’বারই শিরোপা ঘরে তোলে ফরাসিরা। ১০ জুলাই সাঁ-দেনির
ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ইউরোপের নিয়ম মেনে দুর্দান্ত গতি, মূহুর্তের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ৯০ মিনিট দর্শকদের বুদ করে রাখেন গ্রিজমান-ওজিলরা।

এ বিদায়ে জার্মানির ২০ বছরের ইউরো শিরোপা ক্ষরা আরো দীর্ঘায়িত হলো। তবে বল দখলের দিক থেকে জিরু-গ্রিজমানদের থেকে এগিয়ে ছিলো ওজিল-শোয়েনস্টাইগাররা। কখনও দুর্বল ফিনিশিং আবার কখনও হুগো লরিসের গ্লাভস বাধা হয়ে দাঁড়িয়েছে জার্মান মেশিনদের সামনে।  

Banglabid

তবে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরী করে ফ্রান্স। ম্যাচের সাত মিনিটে বলাইসে মাতুইদির কাছ থেকে বল পেয়ে জার্মান বার পোস্টে শট নেন গ্রিজম্যান। তবে এ যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় নয়্যার দেওয়াল।

১৩ ও ১৪ মিনিটে মুলার এবং ক্যান গোলের সুযোগ হাতছাড়া করলে গোল বঞ্চিত থাকতে হয় জার্মানিকে। এরপর প্রথমার্ধের পুরোটা সময় জার্মানি গোলে ৩টা সহজ সুযোগ তৈরী করলেও কাঙ্খিত গোল আদায় করে নিতে সমর্থ হয়নি। অন্যদিকে ফ্রান্স পোস্টে শট নিলেও গোলের তেমন কোন সুযোগ আদায় করে নিতে ব্যর্থ হয়।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজমান। ডি-বক্সের মধ্যে শোয়াইনস্টাইগারের হাতে বল লাগায় স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তা থেকে নয়্যারকে সহজেই বোকা বানান গ্রিজমান।

Reneta

গোল শোধে মরিয়া জার্মানি উল্টো ২২ মিনিট বাদে আবারও গোল হজম করে বসে।  ৭২তম মিনিটে গ্রিজমানের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা।

রাইট ব্যাক জসুয়া কিমিচের ভুলে বলের ডি-বক্সে বলের দখল পান পল পগবা। ডি-বক্সের মধ্যে পগবার তুলে দেয়া বল মাথা ছুঁইয়ে গ্রিজম্যানের পা ছুঁলে তা থেকে সহজেই গোল আদায় করে নেন তিনি। টুর্নামেন্টে এটি গ্রিজমানের ষষ্ঠ গোল। ২-০ গোলে  এগিয়ে যায় ফ্রান্স।

যোগ করা সময়ে কিমিচের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে জার্মানকে গোল বঞ্চিত করেন লরিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলাকারীদের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই: আমির

পরবর্তী

মার্গারেট থ্যাচারের পরে কি থেরেসা

পরবর্তী

মার্গারেট থ্যাচারের পরে কি থেরেসা

যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ নিহত ৪

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT