চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে ঢাকা ও চট্টগ্রামে ‘গ্রামীণফোন লাউঞ্জ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

রাজধানীর গুলশানে গ্রাহকদের জন্য অত্যাধুনিক ডিজিটাল বিক্রয় কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে ‘গ্রামীণফোন লাউঞ্জ’। নিয়মিত বিক্রয় ও গ্রাহকসেবার পাশাপাশি ওই লাউঞ্জে গ্রামীণফোনের ডিজিটাল সেবা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়া যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার স্পেকট্রাম ম্যানেজমেন্ট আমিনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘গ্রামীণফোন লাউঞ্জ’ উদ্বোধন করেন।

শীঘ্রই একই সেবা ও সুবিধা নিয়ে চট্টগ্রামের জিইসি মোড়েও ‘গ্রামীণফোন লাউঞ্জ’ চালু করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বিক্রয় ও গ্রাহক সেবার ওই লাউঞ্জে গিয়ে অপারেটরটির ওয়াওবক্স, জিপে, মাইজিপি, জিপি মিউজিক, বায়োস্কোপ ও টনিকের মতো ডিজিটাল সেবাগুলোর সরাসরি ধারণা পাবে গ্রাহকরা। সেখানে আরো পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড মোবাইল অ্যাকসেসরিজ। এছাড়াও লাউঞ্জটিতে আসলে গ্রাহকরা ইন্টারনেট অব থিংস ও ভার্চুয়াল রিয়ালিটির মতো ভবিষ্যৎ প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন।

গ্রাহকদের উন্নত সেবাপ্রদান নিশ্চিৎ করতে গ্রামীণফোনের চেষ্টাকে স্বাগত জানিয়ে বিটিআরসি কমিশনার আমিনুল হাসান বলেন, “আমি গ্রাহক এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই এমন একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করার জন্য। ৪জি চালু হলে এই এক্সপেরিয়েন্স সেন্টার আরো কার্যকর হবে।”

লাউঞ্জ উদ্বোধনের সময়ে বক্তব্য দিতে গিয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান বলেন,‘গ্রামীণফোন লাউঞ্জে গ্রাহকরা আমাদের ডিজিটাল সেবার অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বের চিত্র দেখতে পাবেন।’

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান রহমান খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT