চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামে টিকা: যুগান্তকারী এক পদক্ষেপ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঠিক এ দিনই আরেকটি খবর মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। বিশেষ করে গ্রামের মানুষের কাছে সে এক বিশাল পাওয়া। খবরটি হলো- ইউনিয়ন পর্যায়ে মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত। তাও আবার কোনো রেজিষ্ট্রেশন ছাড়াই। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেখালেই নেওয়া যাবে সেই টিকা।

মূলত এতদিন শহর কেন্দ্রীক যে টিকাকরণ চলছিল, তা গ্রাম থেকে গ্রামে পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সেই ঘোষণা আসে। আগামী ৭ আগস্ট থেকে এই টিকা পাবেন গ্রামের মানুষ। সে জন্য ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করছে সরকার। তাতে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ফেব্রুয়ারিতে দেশে গণটিকাকণের কাজ শুরু হওয়ার পর ভারতের কাছ থেকে সঠিক সময়ে টিকা না পাওয়ায় টিকাদানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পরে বাংলাদেশ। এরপর চীন-আমেরিকার-সহ বিভিন্ন দেশ থেকে পাওয়া টিকা দিয়ে প্রায় অর্ধকোটি মানুষের টিকাকরণ শেষ করা গেছে। কিন্তু জনসংখ্যার বড় একটা অংশই এখনো টিকা পায়নি। বিশেষ করে গ্রামের মানুষ।

আমরা জানি, করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় গ্রামেও ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। সেখানেও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে গ্রামাঞ্চলে টিকাকরণ জোরদার করে তা প্রতিরোধ করতে চাইছে সরকার। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষকে টিকা দেওয়ার ওপর জোর দিয়েছে প্রশাসন। পদ্ধতিটাও সহজ করা হয়েছে। শুধু এনআইডি কার্ড থাকলেই নির্ধারিত বয়সীরা টিকা পাবেন। এমনকি এনআইডি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই- বিশেষ ব্যবস্থায় নিবন্ধন করে টিকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অস্বীকার করার উপায় নেই- করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হলে ঠিকা নিতেই হবে। এর কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত টিকাই একমাত্র উপায়। তার প্রমাণও কোনো দেশ এরই মধ্যে দিয়েছে। যেমন: যুক্তরাজ্য। দেশটির সব মানুষকে টিকা দেওয়ার পর লকডাউন, মাস্ক পরার বাধ্যবাধকতার মতো বিষয়গুলো তুলে দিয়েছে। নিকট ভবিষ্যতে বাংলাদেশও হয়তো পিছিয়ে থাকবে না।

আমরা মনে করি, গ্রামের মানুষের কাছে ঠিকা পৌঁছে দেওয়ার এই সিদ্ধান্ত সরকারের যুগান্তকারী এক পদক্ষেপ। এতে বহু মানুষের জীবন যেমন রক্ষা পাবে, তেমনি ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধেও শক্তিশালী হবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনআইডি কার্ডকরোনাকরোনাভাইরাসজাতীয় পরিচয়পত্রভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT