চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামের গণিত শিক্ষকের চরিত্রে বেমানান হৃতিক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

দুই বছরেরও বেশি সময় পরে রুপালী পর্দায় ফিরলেন হৃতিক রোশন। তাই ‘সুপার থার্টি’ নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিলো অনেক বেশী। কিন্তু ছবি মুক্তির পরে ভক্তদের অনেকেই জানিয়েছেন যে হৃতিক রোশন তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।

হৃতিককে বলা হয় গ্রিক গড। আর তার কারণ হলো তার সবুজাভ চোখ, পেটানো শরীর আর চেহারার কাঠামো। ‘সুপার থার্টি’ ছবিতে ভারতের বিহারের একটি গ্রামের গণিতের শিক্ষক আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেছেন হৃতিক।

যে কোনো চরিত্রে তার মানিয়ে নেয়ার ক্ষমতা থাকলেও, এই চরিত্রে যেন কমতি রয়ে গেছে। গরীব পরিবারের ছেলে আনন্দ কুমারের চরিত্রে সিক্স প্যাকের হৃতিককে বেমানান মনে হয়েছে অনেকের কাছেই। সেই সাথে অভিনয়ের চির চেনা ধাঁচ থেকেও যেন বের হতে পারেননি হৃতিক। এমনটাই বলছেন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ‘সুপার থার্টি’ ছবির রিভিউয়াররা!

ক্যামব্রিজে পড়ার সুযোগ পাওয়া পোস্টমাস্টারের ছেলে আনন্দ কুমার আগাতে পারেননি অর্থের অভাবে। পাপড় বিক্রি করে চলতেন। কোচিং সেন্টারে পড়ানোর সুযোগ পেয়েও শেষ পর্যন্ত ছেড়ে দেন। গরীব বাবা-মায়ের ঘরের যোগ্য ছাত্রদের আইআইটির পরীক্ষায় পাশ করানোর স্বপ্ন নিয়ে নিজের জমা পুঁজি দিয়ে শুরু করেন ‘সুপার থার্টি’ কার্যক্রম। এজন্য তার হারাতে হয় বাবাকে, প্রেমিকাকে। কিন্তু তার বদলে তিনি পান সম্মান। এই গল্পে তৈরি হয়েছে ‘সুপার থার্টি’।

আলোচকরা বলছেন, ‘সুপার থার্টি’র চিত্রনাট্য নিঃসন্দেহে ভালো কিন্তু বায়োপিক হিসেবে চলচ্চিত্রটিকে কিছু কিছু জায়গায় আনন্দ কুমারের জীবনকে অতিরঞ্জিত করা হয়েছে। তিন ঘণ্টার এই ছবি দেখতে গিয়ে অনেকেরই ধৈর্যচ্যুতি হবে বলে মনে করছেন সমালোচকরা।

 এরআগে হৃতিকের ‘কাবিল’ যা ২০১৭ সালের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। ছবিটি ব্যবসা সফল হয়েছিল। ট্রেড অ্যানালিস্টদের মতে ‘সুপার থার্টি’ও ভাল ব্যবসা করবে। ছবিটি নাচ গানে ভরপুর কমার্শিয়াল ছবি না। তবে দর্শক এখন ভালো চিত্রনাট্যের ছবি দেখতে পছন্দ করে।

Reneta

তাই ট্রেড অ্যানালিস্টরা প্রত্যাশা করেছিলেন ছবিটি ওপেনিং-এ ১০-১২ কোটি রুপি ব্যবসা করবে। করেছেও তাই। প্রথম দিনেই ১১ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। আবার শনি-রবি দুই দিনে আরও আয় বাড়বে। ট্রেড অ্যানালিস্টরা আশা করছেন ছবিটি ১০০ কোটি রুপি বা তারও বেশি আয় করতে পারে। যদিও এর খরচ একশো কোটির বেশী!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবিলবক্স অফিসলিড বিনোদনসুপার থার্টিহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT