বাংলাদেশে মোবাইলফোন সেবার ২০ বছরের দীর্ঘ যাত্রায় সামাজিক মাধ্যমে আরো একটি মাইলফলক ছুঁয়েছে শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক কোটি ফ্যান বা ভক্তের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।
ফেসবুকে মতামত দিয়ে গ্রামীণফোনকে আরও সমৃদ্ধ করার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান বিপনন কর্মককর্তা ইয়াসির আজমান বলেন, “সামাজিক মাধ্যম ফেসবুকে এক কোটি মানুষের ভালোবাসা পাওয়া এটিই প্রমাণ করে যে, দেশব্যাপী সবার হাতে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেয়ার পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন। গত কয়েক বছরে ফেসবুক গ্রাহকদের সঙ্গে সহজে যুক্ত থাকার কার্যকর একটি সামাজিক মাধ্যমে পরিণত হয়েছে।”
২০০৭ সালে ফেসবুকে আত্মপ্রকাশের পর থেকে এতে গ্রামীণফোনের অবস্থান দৃঢ় হয়েছে। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি ৩৩ জন গ্রামীণফোন গ্রাহকের মধ্যে একজন ছিল প্রতিষ্ঠানটির ফেসবুক ফলোয়ার। আর ২০১৭ সালে প্রতি ১৬ জনের মধ্যে একজন গ্রামীণফোনের সামাজিক মাধ্যম অনুসরণ করেছে।








