চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি কতটুকু?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের প্রত্যন্ত অঞ্চলেও গত কয়েক বছরে পৌঁছে গেছে সিলিন্ডার গ্যাস। এর ফলে সাধারণ মানুষ নানা সুবিধাও যেমন পাচ্ছে, ঠিক তেমনই তারা রয়েছে বিস্ফোরণের ঝুঁকিতে। মাঝেমধ্যেই দেশের নানা জায়গায় সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায়।

তেমনই একটি দুঃখজনক খবর পাওয়া গেল নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায়। ওই আবাসিক এলাকার এক বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের সবারই শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রত্যেকের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

এর আগে সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি আলোচনায় এসেছিল রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা ট্র্যাজেডির সময়। সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত এমন আলোচনা ওই ঘটনার শুরু থেকেই চলছিল। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এসব আলোচনার সত্যতা নিশ্চিত করেন।

মেয়র সাঈদ খোকন তখন একপর্যায়ে বলেছিলেন: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার থেকে। অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ফুটেজ দেখে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে বিষয়টি নিশ্চিত করেছে।

গাড়ির সিলিন্ডার থেকে রান্নাঘর পর্যন্ত নানা কারণে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, এক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে না। মেয়াদোর্ত্তীণ সিলিন্ডারের নিরাপত্তা বিষয়ক পরীক্ষা নিরীক্ষার বিষয়টি উপেক্ষিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। এ কারণে অজ্ঞাতসারে হলেও মেয়াদোর্ত্তীণ সিলিন্ডারের ব্যবহার বাড়ছে।

আমরা মনে করি, এসব কারণেই সিলিন্ডার বিস্ফোরণে মরণঘাতী দুর্ঘটনা বাড়ছে। এছাড়া যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের আরও সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। তবে দুর্ঘটনা রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। তাই দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা রাখতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: গ্যাস সিলিন্ডারসম্পাদকীয়সিলিন্ডার বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত প্রোটিয়া নারী ক্রিকেটার

পরবর্তী

আর্সেনালের শেষ চারের আশায় এভারটনের ধাক্কা

পরবর্তী

আর্সেনালের শেষ চারের আশায় এভারটনের ধাক্কা

বনানীতে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

সর্বশেষ

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT