চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস-বিদ্যুতের মূল্য বাড়াতে আমলাদের প্রস্তাব আত্মঘাতী: এফবিসিসিআই

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
২:৫১ অপরাহ্ণ ২১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর আত্মঘাতী প্রস্তাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

শনিবার (২১ মে) রাজধানীতে এফবিসিসিআই-এর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অস্থির সময়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে অর্থনীতিতে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গণশুনানীর পর ভোক্তা পর্যায়ে গ্যাস এবং বিদ্যুৎ এর দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব কার্যকর হলে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সার ও শিল্প-কারখানার উৎপাদন, এমনকি আবাসিক ব্যবহার- সবখানেই দাম বাড়বে কমপক্ষে ১১৭%। ব্যবসায়ী নেতাদের আপত্তি এখানেই। তারা বলছেন, চুরি, অব্যবস্থপনা এবং দক্ষতার উন্নতি করা গেলে দাম বাড়ানো দূরে থাক, উল্টো দাম কমানো সম্ভব।

ব্যবসায়ীরা বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে হবে রাজনীতিবিদদের কাছ থেকে, আমলারা কোন কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করলে মানা হবে না।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই কাঁচামাল আমদানি ব্যয় বেড়েছে বহুগুণ। তার ওপর যদি বিদ্যুৎ ও গ্যসের দাম বাড়ে তাহলে রপ্তানিতে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে বলে শংকা ব্যবসায়ীদের।

এফবিসিসিআই সভাপতি বলেন, এই দুঃসময়ে পাইকারি পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে বহুমাত্রিক মূল্যস্ফীতি উসকে দিয়ে এর বহুমুখী নেতিবাচক প্রতিক্রিয়ার উদ্ভব হবে। ফলে কৃষি, শিল্প, সেবা এবং সার্বিকভাবে সাধারণ জনগণের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি করবে। সর্বোপরি, অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা মারাত্মক প্রতিবন্ধকতার সম্মুখীন হবে।

Reneta

অবৈধ গ্যাস লাইন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ গ্যাস লাইন বন্ধ করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এক্ষেত্রে রাজনীতিবিদদেরও এগিয়ে আসতে হবে। না বুঝে সরকারকে বেকায়দায় ফেলার জন্যে এই প্রস্তাব (গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব) করা হয়েছে।

তিনি বলেন, এমতাবস্থায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের মূল্য বৃদ্ধির প্রস্তাবটি আপাতত স্থগিত করে কোভিড এবং ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী বিরাজমান সংকটময় পরিস্থিতি প্রশমিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতে সাধারণ জনগনকে স্বস্তি দেয়ার পাশাপাশি শিল্পখাতের সক্ষমতা বজায় থাকবে। সার্বিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। সেই সাথে আমরা জাতীয় ভিশন-২০৪১, এসডিজি ২০৩০ অর্জন ও এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো।

পরিস্থিতি স্বাভাবিক হলে তখন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT