সাভারে ছেলের বাসায় বেড়াতে এসে আগুনে দগ্ধ হয়ে রহিমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে সাভার পৌর এলাকার মজিদপুরে মর্জিনা ভিলায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দু’দিন আগে কিশোরগঞ্জ থেকে ছেলে জাহিদের মজিদপুরের ভাড়া বাড়িতে বেড়াতে আসে তার মা রহিমা বেগম।
সোমবার ভোর রাতে রহিমা বেগম মোমবাতি জ্বালিয়ে বাথরুমে প্রবেশ করেন। এসময় বাথরুমের ভিতরে গ্যাসের রাইজার ফেটে গ্যাস বের হওয়ায় আগুন লেগে যায়। মুহূর্তেই তার সারা শরীর আগুনে ঝলসে যায়।
পরে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






