সিলিকন ভ্যালি ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। উবার ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান লিফটে যোগ দিয়েছেন, এমন চালকদের ট্র্যাক করতে ‘হেল’ নামের একটি বিশেষ প্রোগ্রাম ব্যবহার করার অভিযোগ উঠায় এই তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাটি।
বিশ্বের বিভিন্ন শহরেই উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী লিফট। আর তাই লিফটের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য পেতে মরিয়া ছিল উবার। এরই অংশ হিসেবে হেল নামক এই প্রোগ্রামটির মাধ্যমে লিফটের ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করত উবার। এর পাশাপাশি কোনো চালক একইসাথে দুটি প্রতিষ্ঠানেই কাজ করছে কিনা, তাও জানতে পারত উবার। তবে বর্তমানে হেল নামের এই প্রোগ্রামটি আর ব্যবহার করছে না উবার।
আর তাই ব্যবসা সংক্রান্ত গোপনীয় তথ্য চুরির দায়ে ‘ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট’ আইনের আওতায় আনা হতে বিচারের মুখোমুখি করা হতে পারে প্রতিষ্ঠানটিকে।
জানা গেছে, ২০১৪ থেকে ২০১৪ সময়ের মধ্যে এই প্রোগ্রামটি ব্যবহার করা হয়েছিল।









