চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন বল মদ্রিচের, সেরা উদীয়মান এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘এত কাছে, তবু কত দূর!’ চার বছর আগে হয়ত এই বাক্যটাই ঘুরে ফিরে আসছিল লিওনেল মেসির মনে! গোল্ডেন বল নিতে যখন পোডিয়ামে উঠছিলেন, তখন বিশ্বসেরার ট্রফিকে হাতছোঁয়া দূরত্বে রেখেই ফিরতে হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ককে। চার বছর পর ঠিক একই অভিজ্ঞতা হল আরেক অধিনায়ক লুকা মদ্রিচের।

লুঝনিকিতে রোববার ফাইনাল হারলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের ট্রফি ‘গোল্ডেন বল’ উঠেছে মদ্রিচের হাতে। বুকে ব্যথা চেপে সেই ট্রফি যখন আনতে যান, স্বপ্নের শিরোপা ঠিক পাশেই ছিল ক্রোয়েশিয়া অধিনায়কের। মদ্রিচ চেয়েও দেখলেন না, মন হয়তো ছুঁতে চাইছিল কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করে সোজা নিজের কাজ শেষ করে মঞ্চ থেকে নেমে যান। বৃষ্টি থাকায় চোখে জল ছিল কিনা বোঝা গেল না!

কষ্টের হলেও মেসি ও মদ্রিচকে মিলিয়ে দিচ্ছে এই গোল্ডেন বুটই। ব্রাজিল বিশ্বকাপে চার গোল করে আর্জেন্টিনাকে প্রায় একাই ফাইনালে তুলেছিলেন মেসি। দারুণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে প্রায় একইভাবে ফাইনালে তোলেন মদ্রিচ। নামের পাশে ২ গোল থাকলেও মদ্রিচের মাহাত্ম্য ছিল মাঠের খেলা গড়ার কাজে। কিন্তু মেসির মতই শিরোপা এনে দিতে পারলেন না ক্রোয়েট অধিনায়ক।

Banglabid

গোল্ডেন বুটের লড়াইয়ে যাকে হারিয়েছেন সেই কাইলিয়ান এমবাপের অবস্থাটা পুরোপুরি ভিন্ন। ফ্রান্সকে শিরোপা জেতানোর পথে তারও আছে একটি গোল। পেলের পর ২০ বছরের কমবয়সী ফুটবলারের জন্য যা প্রথম গোল। সবমিলিয়ে আসরে ৪ গোল এমবাপের। আসরের সেরা উদীয়মান ফুটবলারের খেতাব তার হাতে তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিচারকরা। শিরোপা জয়ী তারকা হাসিমুখেই হাতে তুলে নেন স্বীকৃতি।

মদ্রিচ-এমবাপে জিতেছেন স্বীকৃতি। তেমনি গোল্ডেন গ্লাভস জিতে বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়াও ব্যক্তিগত ট্রফির কাতারে। সেখানে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার অবধারিতভাবেই ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের হাতে, সর্বোচ্চ ৬ গোল তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লুকা মদ্রিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড, রেকর্ড, রেকর্ড

পরবর্তী

হ্যারি কেনের দখলে ‘গোল্ডেন বুট’

পরবর্তী

হ্যারি কেনের দখলে ‘গোল্ডেন বুট’

‘পেনাল্টি পার্থক্য গড়ে দিয়েছে’

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT