চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন গ্লোবে অভিনেত্রীদের দেখানো পথে তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- গোল্ডেন গ্লোবে কালো পোশাকে অভিনেতারাও

চ্যানেল আই অনলাইন- গোল্ডেন গ্লোবে কালো পোশাকে অভিনেতারাও

অভিনেত্রীদের প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হবেন হলিউডের অভিনেতারাও।

সম্প্রতি যৌন কেলেঙ্কারি ও হেনস্থা বিষয়ে সোচ্চার হওয়া শুরু করেছে হলিউড। জেন্ডার সমতা বিষয়ে পুরো বিশ্বের আলোচিত ‘মি টু’ ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করে ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে হলিউড তাই সর্বোচ্চ চেষ্টা করবে নারীর প্রাপ্য সম্মান বিষয়ে নজর রাখতে।

২০১৮ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপিকা ও মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রীরা ছাড়াও দাওয়াত পাওয়া সকল অভিনেত্রী হাজির হবেন কালো পোশাকে। হলিউডের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কালো পোশাকে দেখা যাবে মেরিল স্ট্রিপ, এমা স্টোন সহ বিশ্বসেরা অভিনেত্রীদের। এই ঘোষণা তাঁরা দিয়েছেন আরও বেশ কিছুদিন আগেই। এবার তাঁদের সাথে যোগ দিলেন খ্যাতিমান অভিনেতারাও।

বিভিন্ন হলিউড তারকাদের ফ্যাশন ডিজাইনারদের কাছ থেকে জানা যায়, ডোয়াইন জনসন (রক) সহ আরও অনেক অভিনেতাই এবার সামিল হচ্ছেন এই প্রতিবাদে।

নারী অভিনেত্রীরা সচরাচর বিভিন্ন রঙের পোশাকে লাল গালিচায় দাঁড়ালেও পুরুষ শিল্পীরা সাধারণত কালো পোশাকই বেশি পড়েন। তবে, এবার বিশেষভাবে নারী সহশিল্পীদের সম্মান জানিয়ে তাঁদের সাথে একাত্মতা প্রকাশের এই উদ্যোগে তাঁরা বাহবা পাচ্ছেন সব মহল থেকেই।

প্রযোজক হার্ভে ওয়েইনস্টাইন যৌন কেলেঙ্কারি ফাঁস হবার পর থেকেই সোচ্চার হয়ে উঠছে পুরো হলিউড। এবার সব পুরস্কার বিতরণ অনুষ্ঠান নারীদের উৎসর্গেরও উদ্যোগ নিয়েছে আয়োজকরা। সকলের সোচ্চার প্রতিবাদে হলিউডে আড়ালে বা প্রকাশ্যে নারীদের উপর করা বিভিন্ন অত্যাচার ও হয়রানির পরিমাণ কমে আসবে বলে আশাবাদ করছেন হলিউড সংশ্লিষ্ট সকলে।

Jui  Banner Campaign
ট্যাগ: এমা স্টোনগোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডডোয়াইন জনসনমেরিল স্ট্রিপহার্ভে ওয়েইনস্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT