চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি বলে ‘মনোযোগ’কেই পরীক্ষা মানছেন মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ২১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং সক্ষমতায় ঘাটতি নাকি মনোযোগ আর ধৈর্যে আছে স্বল্পতা? ইন্দোর টেস্টের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে এ প্রশ্ন সবার। উত্তর মেলার আগেই দরজায় কড়া নাড়ছে ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। যাতে পাস করতে ইন্দোরে ভুলে যাওয়া ‘মনোযোগ’কেই টোটকা মানছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

‘আসল চ্যালেঞ্জটা হবে কৃত্রিম আলোর নিচে। বলের যে উজ্জ্বল ভাবটা থাকে সেটা আলোর কারণে হয়তো ব্যাটসম্যানদের একটু সমস্যায় ফেলবে। ফিল্ডিংয়েও হয়তো সমস্যা হবে। ব্যাটসম্যানদের জন্য যে সমস্যা হবে তা হল, কোনো কারণে যদি একশভাগ মনোযোগ না থাকে সেক্ষেত্রে। আমার মতে একশভাগ মনোযোগ রাখা জরুরী।’ ইন্দোরে কৃত্রিম আলোয় বাড়তি দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতার আলোকেই মুমিনুল বলছেন কোথায় নজর দিতে হবে ব্যাটসম্যানদের।

ইন্দোর টেস্টের আগে থেকেই ইডেনের গোলাপি বলের টেস্ট নিয়ে হইচই শুরু। মাঝখানে ইন্দোরের ম্যাচ হয়ে গেছে। যাতে বাংলাদেশ তিনদিনে টেস্ট হেরেছে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে। এমন হার নিয়ে কথা থাকলেও আপাতত সব রোমাঞ্চ ইডেনের ঐতিহাসিক টেস্টকে ঘিরেই। ম্যাচটা যে সিরিজ নির্ধারণী হতে চলেছে তাতেও কারোরই মনোযোগ নেই যেন! সব মনোযোগ গোলাপি বলের দিকে। শুক্রবার দুপুর দেড়টায় মাঠে গড়াবে ব্যাট-বলের রোমাঞ্চ।

তার আগে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, আক্ষরিক অর্থেই ম্যাচ-খেলোয়াড়দের চেয়ে সমস্ত মনোযোগ গোলাপি বলকে নিয়েই। বাংলাদেশ-ভারতের খেলোয়াড়দের জন্য এই মনোযোগ তো আরও বেশি প্রযোজ্য। কারণ, দুদলে এমন অনেক খেলোয়াড় আছেন গোলাপি বলে যারা প্রথম অনুশীলন করেছেন এ সিরিজে এসেই।

গোলাপি বলের আচরণ কেমন? ব্যাটসম্যান নাকি বোলারদের সুবিধা দেয় বেশি? কোন সময় বেশি কার্যকর? এমনসব প্রশ্ন কলকাতার আকাশে বাতাসে। বিশেষজ্ঞরা অবশ্য একবিন্দুতে এসে মিলে যাচ্ছেন। বলছেন, গোধূলিলগ্নে এসে ব্যাটসম্যানদের বিষাক্ত ছোবল মারতে পারে টুকটুকে গোলাপি বল। মুমিনুলও ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে দৃষ্টি টানলেন সেদিকে।

টাইগার ক্রিকেটারদের মনোযোগে বিঘ্ন ঘটাতে ইডেনে হাজির থাকবে ৬০ হাজারেরও বেশি দর্শক! যেখানে বাংলাদেশিদের সংখ্যাটা হতে পারে সাকুল্যে ৭ হাজার। সবাই হাজির হচ্ছেন ঐতিহাসিক এক টেস্টের সাক্ষী হতে। ম্যাচটি নিয়ে আয়োজনের জমকালো মঞ্চ সাজিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমন্ত্রিত হয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের সাবেক অধিনায়কদের সবাই। বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা সদস্যরা, আর ওই ম্যাচের ভারতীয় ক্রিকেটাররাও থাকবেন।

Reneta

সেই উত্তেজনায় অবশ্য গা ভাসানোর সুযোগ নেই মুমিনুলদের। মাঠে আসল কাজের ভারটা যে তাদেরই হাতে। ২২ গজের বাইরে কী হচ্ছে সেটা নিয়ে তাই মাথা ঘামাতে চান না বাংলাদেশ অধিনায়ক, ‘দিনশেষে ওই ক্রিকেটই খেলতে হবে। হয়তো শুরুতে একটু উত্তেজনা থাকবে যে গোলাপি বলটা কেমন আচরণ করে তা নিয়ে। একটু চিন্তা থাকবে। মাঠের বাইরে যে উত্তেজনা তা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের চিন্তা মাঠের খেলা নিয়ে।’

‘আমার কাছে সবচেয়ে ভালো লাগে দর্শক থাকলেই। মনে হয় না এটা কোনো চাপ হবে। হয়তো কৃত্রিম আলোতে একটু চাপ হবে। এই পর্যায়ে এসে সবারই চাপ নেয়ার মতো সামর্থ্য আছে বলে মনে হয়।’

ইডেনের অগ্নিপরীক্ষার আড়ালে কঙ্কাল হয়ে উঁকি দিচ্ছে ইন্দোর ম্যাচের ফল। সেই ম্যাচকে একটা ভুল ধরে নিয়েই ভুলে যেতে চান মুমিনুল। চাইছেন ভুল থেকে শিক্ষা নিয়ে ইডেনে নিজেদের মেলে ধরতে, ‘আগে কী হয়েছে, ভালো নাকি খারাপ, তা নিয়ে ভাবতে পারবেন না। খারাপটা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচের দিকে নজর দিতে হবে। আমিও সেটাই করি, ভুলটা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে তা ব্যবহারের চেষ্টা করি।’

ভুলে যেতে চাইলেও আগের টেস্টে তিনদিনে বাংলাদেশের যে হাল হয়েছিল সংবাদকর্মীরা সেটা মুমিনুলদের ভুলতে দিলেন কই! সংবাদ সম্মেলনে ঘুরেফিরে তিনদিনের প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন টাইগার অধিনায়ক, ‘একজন টেস্ট খেলোয়াড় হিসেবে তো বলতে পারি না যে টেস্টটা তিনদিনে শেষ হবে। স্পোর্টিং উইকেট হলে ভালো হত।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT