চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে ৩ ভাইয়ের পিটুনিতে ঠিকাদার নিহত’র অভিযোগ, কেউ গ্রেপ্তার হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ০৮, মে ২০২০
গোপালগঞ্জ, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ঠিকাদার স্থানীয় ৩ ভাই ভাইয়ের পিটুনির শিকার হয়ে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ওই ঠিকাদার কলাবাড়ী গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে নিহত নিউটন বাড়ৈ ওরফে বাবু (৪০)।

কোটালীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার লিজ পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

নিহতর পরিবারের সদস্যরা জানিয়েছেন, চার লাখ টাকা চুক্তিতে বৈকন্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার মাছের ঘের খনন করার জন্য ঠিকাদারী কাজ পান নিহত নিউটন বাড়ৈ। ঘটনার দিন নিউটন এস্কেবেটর মেশিন (ভেকু) দিয়ে খননের কাজ শুরু করেন।  খননকালে এস্কেবেটর মেশিনের চাকা পার্শ্ববর্তী বোরো ফসলের মধ্যে ঢুকে পড়ায় কিছু ফসল বিনষ্ট হয়। এসময় বৈকন্ঠপুর গ্রামের বিজয় বাকচীর ছেলে বিপুল বাকচী, কমলেশ বাকচী ও বিনয় বাকচী মিলে নিউটনকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।  স্থানীয় লোকজন আহত নিউটনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।  পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোটালীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছেন, হত্যার বিষয়ে অভিযোগ পেয়েছি আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT