চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২১
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার রাত ৯টা থেকে ১২ টা পযর্ন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এসময় মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের কক্ষের কাঁচ ভাঙচুর করা হয়।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জাকির হোসেন বলেন,মেডিকেল কলেজের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে থাকে। খেলার সময় মাঠের পাশ দিয়ে যাওয়া মেডিকেল কলেজের ছাত্রীদের ইভটিজিংসহ নানা মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়টি জানাজানি হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে খেলতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। লাঠি-সোঠা ও ইট-পাটকেল নিয়ে থেমে থেমে চলে সংঘর্ষ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীদেরকে ইভটিজিং করার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা মেডিকেল কলেজের মাঠে ক্রিকেট খেলে থাকি। আমাদের মাঠে খেলতে না দেয়ার জন্য এমন ঘটনা সাজানো হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন মৃত্যু, বেশি শনাক্ত রাশিয়ায়

পরবর্তী

আমরাই বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের শিশু ও অভিভাবকদের সমাগমের ছবি, স্কুল বা ইভেন্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরাই বাংলাদেশ

নাটোরে বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT