চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: গোপালগঞ্জে গৃহবধূর মৃত্যু, ৬ বাড়ি লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জে কাশিয়ানীর বুথডাংগা গ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে ছানিয়া (২০) নামে এক গৃহবধূ মারা গেছে। জেলায় গত ৩ দিনে করোনা ভাইরাসে এক পুলিশ সদস্য ও  এক দম্পতিসহ চারজন শনাক্ত হওয়ায় ৬টি বাড়ী লকডাউন করা হয়েছে।

এছাড়া মুকসুদপুর থানার ওসিসহ প্রায় শতাধিক পুলিশ হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

রোববার সকালে ওই গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করেন কাশিয়ানী উপজেলার ইউএনও মো. সাব্বির হোসেন।

Banglabid

তিনি জানান: কাশিয়ানী উপজেলার বুথডাঙ্গাঁ গ্রামের কুটি মিয়ার স্ত্রী  ছানিয়া বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত ৯ এপ্রিল করোনাভাইরাসে প্রথম শনাক্ত হন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গাঁ গ্রামের মল্লিকেরমাঠ এলাকার এক দম্পতি।

গত ৭ এপ্রিল ঢাকা থেকে তারা শ্বশুর বাড়ী মাদারীপুরের কালকিনি হয়ে নিজ গ্রামের বাড়ী টুঙ্গিপাড়ায় আসার পর ৮ এপ্রিল তাদের নমুনা পরিক্ষা করা হলে ৯ এপ্রিল তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

Reneta

এরপর ১০ এপ্রিল রাতে মুকসুদপুর থানা পুলিশের এক সদস্য করোনা শনাক্তের খবর পাওয়া যায়। সে মানিকগঞ্জে বেড়াতে গিয়ে বাড়ি থেকে জ্বর নিয়ে কর্মস্থল গোপালগঞ্জের মুকসুদপুর থানায় যোগ দিলে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

অন্যদিকে গতকাল শনিবার বিকালে টুঙ্গিপাড়ার গোপালপুরে আরও এক যুবকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ জন। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর আতংকগ্রস্থ মানুষ নিজ নিজ উদ্যোগে এলাকায় প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এলাকায় এখন অঘোষিত লকডাউনে পরিণত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে লকডাউন উপেক্ষা করে পুলিশের ওপর হামলা

পরবর্তী

আইপিএল: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই

পরবর্তী

আইপিএল: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই

বঙ্গবন্ধুর পলাতক সব খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT