চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জের অপরুপ বলাকৈইড় গ্রামের পদ্মবিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: চারপাশ সবুজ গাছপালায় ঘেরা গোপালগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বলাকইড় গ্রামের পুর্বপাড়ায় পদ্মবিলে ফুটেছে অপরুপ সুন্দর পদ্মফুল।

প্রতিদিন নানা বয়সী দেশি-বিদেশী পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠে অঘোষিতে এই পর্যটন স্পট বলাকৈইড় গ্রাম। প্রতি বছরই পর্যটকদের সমাগমে মিলন মেলায় পরিণত হয় এখানে।

কিন্ত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এ বছর প্রায় পর্যটক শুন্য হয়ে পড়েছে এই অঘোষিত পর্যটন স্পট বলাকৈইড় গ্রামটি।

গোপালগঞ্জ জেলা শহর থেকে কমপক্ষে ১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বলাকৈইড় গ্রাম। এ গ্রামটির পূর্বপাড়ায় প্রায় এক হাজার বিঘা জায়গা জুড়ে এই পদ্মবিল। যে বিলটিতে ফুটেছে দৃষ্টিনন্দন পদ্মফুল।

বিলটিতে প্রতি বছর আষাঢ় মাসের শুরুতেই দৃষ্টিনন্দন পদ্মফুল ফোটে। থাকে কার্তিক মাস পর্যন্ত। এই পদ্মবিলটি ঘুরে দেখানোর জন্য এই গ্রামের ৫০ থেকে ৬০জন মানুষ তাদের নিজ নিজ নৌকা নিয়ে পদ্মবিলের পাড়ে বসে থাকেন।

এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে আসা পর্যটকরা বললেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো না থাকায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রায় পর্যটক শুন্য হয়ে পড়েছে। বলাকৈইড় বাজার থেকে পদ্মবিল পযন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ইটের সোলিং। তাও আবার দুপাশ ও মাঝখানে ইট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় এখানে আসা মানুষদের। দূর-দূরান্তের পর্যটকদের সমাগমে মুখোরিত পদ্মবিলে আসা মানুষ এই পদ্মবিলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সরকারের কাছে।

Reneta

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভুমি গোপালগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি জেলা। এখানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলার টুঙ্গিপাড়ার গোপালপুরের লাল শাপলার বিল, জেলা সদরের বলাকৈইড়ের পদ্মবিল ও কোটালীপাড়াসহ জেলা নানান জায়গায় পর্যটনের ব্যপক সম্ভাবনা রয়েছে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মবিলপর্যটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT