চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপন প্রেম ফাঁসে নতুন চাপে মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গোপন কথা থাকবে না গোপনে। হোসে মরিনহোর গোপন প্রেমও আর গোপন থাকল না। একটি ব্রিটিশ ট্যাবলয়েডের অন্তত তেমনটাই দাবি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন তাও এক সপ্তাহ হয়নি। তার মধ্যেই নতুন ‘বিতর্কে’ জড়িয়ে আরও চাপে পড়লেন মরিনহো। ৩০ বছর ধরে বিবাহিত জীবন কাটানো পর্তুগিজ কোচ নাকি আট বছর ধরে গোপন সম্পর্ক রাখছেন এক ব্রিটিশ নারীর সঙ্গে।

এমন খবর প্রকাশিত হতে পারে জানার পর গত শনিবার ওই পত্রিকার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। তাতে অবশ্য পিছিয়ে যায়নি পত্রিকাটি।

উত্তর লন্ডনের বিলাসবহুল বাড়িতে থাকেন প্রু কার্টার রবিনসন। যার সঙ্গে বছর আটেক আগে পরিচয় মরিনহোর। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের দাবি, এই আট বছরে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছেন দুজন। ম্যানইউতে আড়াই বছর কোচ থাকাকালীনও যোগাযোগটা ভালো ছিল তাদের।

অবিবাহিত রবিনসনের বয়স ৪১। মরিনহোর চেয়ে ১৪ বছরের ছোট রবিনসন কাজ করতেন আইটি কোম্পানি আইবিএমে। লন্ডনে তার যে বাড়ি রয়েছে তার দাম ১২ লাখ পাউন্ড। ওয়েস্টমিনিস্টারের নামীদামী স্কুলে পড়া এই নারী সম্প্রতি আইবিএমের কাজ থেকে অবসর নেন।

২০১০ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় রবিনসনের সঙ্গে পরিচয় মরিনহোর। আট বছর আগে দুজনের একসঙ্গে তোলা একটি ছবিও দেখা গেছে তাদের।

Reneta

শনিবার দ্য সানের এক সাংবাদিক হাজির হয়েছিল রবিনসনের বাড়িতে। তাকে রবিনসন বলেছেন, ‘আমি জানি না, আপনারা কী বলতে চাইছেন।’ এরপরই মুখের উপর দরজা বন্ধ করে দেন তিনি।

ধারণা করা হয়, রবিনসনের কাছ থেকে খবর পেয়েই ওই পত্রিকার বিরুদ্ধে মামলার হুমকি দেন মরিনহো।

সন্দেহ আরও দানা বেধেছে এই কারণে যে, ম্যানইউ কোচ থাকার সময় মরিনহো ম্যানচেস্টারে না থেকে থাকতেন লন্ডনের এক হোটেলে। বরখাস্ত হওয়ার পর এখনো থাকছেন লন্ডনে ৫০ লাখ পাউন্ডের বাড়িতে। যদিও লন্ডনের ওই বাড়িতে তার স্ত্রী তামি, ছেলে-মেয়েরাও থাকেন।

১৭ বছর বয়সে মরিনহোর পরিচয় হয়েছিল ১৫ বছরের তামির সঙ্গে। আজ থেকে ৩০ বছর আগে বিয়ে করেন তারা। নিজের সাফল্যের পেছনে স্ত্রীর কথাই বলেন সবসময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

পরবর্তী

যেভাবে জানা যাবে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল

পরবর্তী
উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে জানা যাবে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল

আমিরের তথ্য ফাঁস করলেন শাহরুখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT