টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ্র। স্থানীয়দের কাছে সমাদৃত হয়েছেন বৃক্ষপ্রেমী হিসেবে। গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের উদ্যোগে বৃক্ষরোপণ করে যাচ্ছেন তিনি। বলতে গেলে অনেকটা আড়ালে থেকেই ফলজ, বনজ, ভেজষ ও ফুলের গাছ লাগিয়ে যাচ্ছেন এই সরকারি কর্মকর্তা।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উপজেলার শিয়ালকোল, পুখুরিয়া শিয়ালকোল ও বিরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক’শ ফলজ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. সাখায়াত হোসেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এটি বড় কোনো বিষয় নয়। যা করেছি তা বৃক্ষের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি দায়বোধ থেকেই।
‘‘এতোদিন অনেকটা গোপনেই কাজটি করেছি। এখন যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাই ব্যক্তিগত তহবিল থেকেই প্রত্যেকটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ করবো।’’