চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল কলকাতার টাটকা ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

নতুন নীতিমালা করে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ বন্ধ হওয়ার পর একের পর এক বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি। এগুলো সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে।

৩০ নভেম্বর ‘ভিলেন’ মুক্তির পর আজ (৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে কলকাতার আরেক ছবি ‘গার্লফ্রেন্ড’। তবে বিস্ময়ের ব্যাপার হলো, সাফটা চুক্তির আওতায় কলকাতার ‘গার্লফ্রেন্ড’ ছবিটি বাংলাদেশে মুক্তির খবর গণমাধ্যমে এলেও একেবারেই গোপনে মুক্তি পেল কলকাতার আরেক ছবি ‘আমি শুধু তোর হলাম’। ছবিটি একেবারে টাটকা। অর্থাৎ একই দিনে কলকাতা ও বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশে ‘আমি শুধু তোর হলাম’ মুক্তি দিয়েছে কামাল ফিল্ম সেন্টার। প্রতিষ্ঠানটির কর্ণধার ইব্রাহিম কামাল শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।

‘আমি শুধু তোর হলাম’ বাংলাদেশে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কলকাতা ও বাংলাদেশে একযোগে মুক্তি পেয়েছে ‘আমি শুধু তোর হলাম’। তিনি বলেন, গত ৫ ডিসেম্বর বাংলাদেশের সেন্সর থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে। এই ছবির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ‘আপন মানুষ’ ছবি।

কামাল ফিল্ম সেন্টার এবারই প্রথম বাংলাদেশে ছবি আমদানি করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধারের ভাষ্য, কলকাতায় মুক্তির পর বাংলাদেশে মুক্তি পেলে ছবি মানুষ দেখতে চায় না। ইউটিউব কিংবা বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেজন্য কলকাতার সঙ্গে একযোগে মুক্তি দিয়েছি।

তিনি বলেন, ঢাকার রাজমনি হলের রাজিয়াতে চলছে ‘আমি শুধু তোর হলাম’। এছাড়া আরও তিন-চারটে হলে দেওয়া হয়েছে। নামগুলো জানা নেই।

Reneta

এতো গোপনীয়তা রক্ষা করে কেন ছবি মুক্তি দিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে আমদানি করে ছবি মুক্তি দিলে বিভিন্ন দিক থেকে বাঁধা আসে। সেজন্য তড়িঘড়ি করে মুক্তি দিয়েছি।

সুব্রত হালদার পরিচালিত ‘আমি শুধু তোর হলাম’ ছবিতে অভিনয় করেছেন সোহম, ভিক্টর ব্যানার্জী, রনবীর, বিশ্বনাথ বসু। ছবিটি প্রযোজনা করেছেন কলকাতার প্রিন্সেস আর্ট প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাচুক্তিপ্রেক্ষাগৃহরাজিয়াসাফটাসাফটা চুক্তিসোহম
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT