চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেল বছর সৃজিত, এ বছর অঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন সবার চোখ থাকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে। বিশেষ করে দর্শকের রায়ে নির্বাচিত ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’র পুরস্কারটি নিয়ে মুখিয়ে থাকেন ঢাকার দর্শক!

গেল বছর ‘বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী। ‘এক যে ছিলো রাজা’ ছবির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছিলো। বছর ঘুরে এই পুরস্কারটি এবার গেল পশ্চিম বঙ্গে নামি পরিচালক, অভিনেতা ও সংগীতব্যক্তিত্ব অঞ্জন দত্তের হাতে।

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন সন্ধ্যায় ‘ফাইনালি ভালোবাসা’র জন্য এ পুরস্কার গ্রহণ করেন অঞ্জন। যদিও এ বছরেও ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে স্থান করে নিয়েছিলো সৃজিত মুখার্জীর দুটি পূর্ণদৈর্ঘ্য ছবি।

৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭৪টি দেশের ২২০টি ছবি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

‘বাংলাদেশ প্যানারোমা’য় এ বছর ‘ন ডরাই’ ছবিটিকে সেরা ছবি হিসেবে ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। এছাড়াও উৎসবের প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে ইরানি ছবি ‘ক্যাসেল অব ড্রিম’। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের নির্মাতা রেজা মিরকারিমি নির্মিত ছবিটি পেয়েছে এক লাখ টাকার পুরস্কার।

Reneta

উইমেন্স ফিল্ম মেকার সেকশনে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মেক্সিকোর সান্ড্রা রাইনোসো নির্মিত ছবি ‘ভিডিও টেপ’ জিতে নিয়েছে বিশেষ পুরস্কার। একই বিভাগে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার জিতেছে রাশিয়ার দারিয়া বিনেভসকায়া নির্মিত ছবি ‘মাই নেম ইজ পিতায়া’।

একইভাবে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে পোল্যান্ডের ম্যালগোরজাতা ইমিয়েস্কা নির্মিত ছবি ‘অল ফর মাই মাদার’। স্পিরিচুয়াল বিভাগে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য পুরস্কার জিতেছে লুভরো মেরডেন নির্মিত ছবি ‘দ্য স্ট্যাম্প’। একই বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে চীনের ইয়েসির নির্মিত ছবি ‘কোয়ালি অ্যান্ড রাইস’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তফাইনালি ভালোবাসালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT