ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২ রান করেও জয় পায়নি ইংল্যান্ড। ক্রিস গেইলের ৪৮ বলে ১০০ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে বাটলারের ব্যাট থেকে।
১৮৩ রানের জয়ে লক্ষ্যেব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ক্যারিবিয়ানদের। স্কোর বোর্ডে ২ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন চার্লস। এরপরই গেইল- স্যামুয়েল জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দু’জনের জুটি থেকে আসে ৫৫ রান।
দলীয় ৫৭ রানে স্যামুয়েল ফিরে গেলেও দিনটা যে গেইলের। অন্যদের আসা-যাওয়ার মাঝেই ইংলিশ বোলারদের ওপর খোলা তরবারি চালাতে থাকেন এ ক্যারিবিয়ান দানব। ৪৭ বল থেকে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টি২০ সেঞ্চুরি।
১৬ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।







