চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে আটকাতে রিয়াদের ‘গোপন কৌশল’

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৬:৪৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াদের গোপন কৌশল নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: রংপুর রাইডার্সের ক্রিস গেইলকে আটকানোর কী কৌশল ছিল, তা কিছুতেই ফাঁস করলেন না খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, ‘নির্দিষ্ট করে বললে তো সব বের হয়ে যাবে।’

গেইল আগের দুই ম্যাচে অর্ধশতক করে রংপুরের জয়ে ভূমিকা রাখেন। রিয়াদের খুলনা এদিন ১৫৮ করার পর গেইল আর আরেকটি বড় নাম ম্যাককালামকে দ্রুত ফেরানোর চেষ্টায় মাঠে নামে। এবং তাতে তারা সফল।

৪ বলে দুই করে আফিফ হোসেনের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাককালাম। আগের তিন ম্যাচে তার স্কোর ৬, ৩৩, ১৩।

গেইলকে ফেরানোর কৌশল সম্পর্কে রিয়াদ নির্দিষ্ট করে কিছু বলতে না চাইলেও এদিন তার অধিনায়কত্ব দেখে কিছুটা আঁচ করা গেছে।

ইনিংসের তৃতীয় ওভারে আবু জায়েদকে পরপর দুই বলে গেইল ছয়-চার মারেন গেইল। এরপর অফসাইডে ত্রিশগজের ভেতর ফিল্ডার বাড়িয়ে বোলারের কাছে গিয়ে রিয়াদ কিছু একটা বলেন। অধিনায়কের পরামর্শ শুনে অফস্টাম্পের বাইরে স্লোয়ার মারেন জায়েদ। ত্রিশগজের বাইরে ফাঁকা দেখে লোভ সামলাতে পারেননি গেইল। শেষ মুহূর্তে নিচু হয়ে যাওয়া বলে কাভার ড্রাইভ করতে যেয়ে কানায় লাগিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন।

সামনের ম্যাচের কথা চিন্তা করে গোপন কৌশল ফাঁস না করলেও একেবারে চুপ থাকেননি রিয়াদ, ‘আমাদের চেষ্টা ছিল সঠিক জায়গায় বল ফেলা। আর দ্রুত টপঅর্ডার ফেরাতে চেয়েছিলাম। আমরা তাতে সফল।’

Reneta

খুলনার আফিফ হোসেন এদিন দারুণ বল করেছেন। ২ ওভারে চার রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ম্যাচের পর আফিফের প্রশংসা করতে ভুললেন না অধিনায়ক, ‘আফিফ এদিন ভাল বল করেছে। ও আমাদের একটা সম্পদ।’

খুলনা ৮ ম্যাচে ৫ জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে রংপুর সাত ম্যাচে তিন জয় নিয়ে পাঁচ নম্বরে।

পঞ্চম জয় পেতে শুরুতে গেইল-ম্যাককালামকে ফেরালেও রংপুরের প্লান ‘বি’ নাহিদুল-বোপারা জুটি রিয়াদকে চিন্তায় ফেলে। ওই জুটি আটকাতে রিয়াদ এদিন বৈচিত্র্যময় অধিনায়কত্ব করেন।

শতরানের পথে এ জুটি মিডিয়া প্রান্তের উইকেটে ব্যাট করার সময় স্লিপে দুজন করে রাখছিলেন রিয়াদ। শর্ট থার্ডম্যানে একজন। ফাইন লেগে একজন। আরেক প্রান্তে গেলে স্লিপ ফাঁকা রেখে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। নাহিদুলের মাঝে স্কুপ করার প্রবণতা বেশি। রিয়াদ তা জেনেই শর্টফাইন লেগ আর ডিপস্কয়ার লেগে ফিল্ডার রাখেন। তাতে মাঠের অন্যদিকে শট খেলতে আগ্রহী হতে হয় চলতি মৌসুমেই প্রথম ম্যাচ খেলতে নামা নাহিদকে। তাতে রানের গতি কমে যায়।

‘ওই সময় বোলার ব্যবহারের বিষয়টি মাথায় রেখে ফিল্ডিং সাজাই। আমরা চেষ্টা করেছি জুটিটি আটকাতে।’ বলছিলেন রিয়াদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে সাইবার স্পেস সম্মেলনে পলকের মুখে ডিজিটাল বাংলাদেশ

পরবর্তী

নেত্রকোনার ‘বাউল বাড়ি’তে শেষ শয্যায় বারী সিদ্দিকী

পরবর্তী
নেত্রকোনায় বাউল বাড়িতে শেষ শয্যায় বারী সিদ্দিকী. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার ‘বাউল বাড়ি’তে শেষ শয্যায় বারী সিদ্দিকী

মিশরে জুমার নামাজের জন্য মুসল্লিরা মসজিদে প্রবেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে জুমার নামাজে সন্ত্রাসী হামলা, নিহত ১৫৫

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT