চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূকে গণধর্ষণ: লক্ষ্মীপুরে ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
আদালত
A A

লক্ষ্মীপুর জলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার রশিদপুরে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলায় চার জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী আসামীদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির (২৮), মো. হাসেমের ছেলে মো. মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে মো. বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)।

এদের মধ্যে মো. মাসুদ আলম পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর গ্রামের প্রবাসীর স্ত্রী’র ঘরের বেড়া কেটে ঢুকে তার হাত পা মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরের দিন (১৯ আগস্ট) প্রবাসীর স্ত্রী বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

Reneta

লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT