চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহপরিচারিকার চরিত্রে সাবিলা যেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
বিনোদন
A A

ফেসবুকে অ্যাকাউন্ট খুলে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। যদিও ফেসবুকে নাম দিয়েছেন ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’!

প্রোফাইল ছবি দেখেও বোঝার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!

এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রঙিলা ফানুস’। যা নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা শিহাব শাহীন।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় এর মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। বিশেষ এই নাটকটি চ্যানেল আইয়ের পর্দায় ঈদের দ্বিতীয় তিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানোর কথা।

নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা।

আর এই মেডিকেল কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

Reneta

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ।

চ্যানেল আইয়ে প্রচারের পর নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঈদ ২০২১ঈদের নাটকচ্যানেল আইটেলিভিশননাজিবা বাশাররঙিলা ফানুসলিড বিনোদনশিহাব শাহীনসাবিলা নূরসিএমভিসিনেমাসৈয়দ জামান শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT