চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুসি শান্তি পুরস্কার’ গ্রহণ করলেন শাইখ সিরাজ

আদিত্য শাহীন আদিত্য শাহীন
১২:৪০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
কৃষি
A A

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় গুসি শান্তি পুরস্কার গ্রহণ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ২৫ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্লেনারি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই পুরস্কার তুলে দেন ম্যানিলাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান গুসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারি এস গুসি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সিনেটর, ব্যারি গুসি ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তাসহ পৃথিবীর অন্তত ২০টি দেশের ৫ হাজার সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। শাইখ সিরাজের সঙ্গে এ বছর পুরস্কার গ্রহণ করেছেন কিরগিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসকার আকায়েব, পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট এন্তোনিও ইয়েনেস, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পুত্র হুন মেনি, চীনের মানবাধিকার ব্যক্তিত্ব ড. হুয়াং জিয়েফু ও ফিলিপিন্সের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী নোরা ওনর।

পুরস্কার গ্রহণ করে শাইখ সিরাজ তার তিন দশকের বিরতিহীন কৃষি সাংবাদিকতার কথা তুলে ধরে বলেন, দারিদ্র মনের গভীরে লুকিয়ে থাকে, সেই দারিদ্র ধুয়ে ফেলতে হবে আত্মবিশ্বাস দিয়ে। আর এর জন্যই প্রয়োজন শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা।

শাইখ সিরাজ আরও বলেন, গণমাধ্যম শুধু বিনোদন মাধ্যম নয়, এর মাধ্যমে ক্ষুধা দারিদ্র যেমন দূর করা যায়, একইভাবে সম্ভব সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে তিনি গণমাধ্যমের শক্তিকে কাজে লাগানোর জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

স্বাধীনতা পরবর্তী ৪৪ বছরে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সামগ্রিক কৃষি উন্নয়নের ক্ষেত্রে সরকার, কৃষক, বিজ্ঞানী ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

গুসি শান্তি পুরস্কারের উদ্যোক্তা ব্যারি গুসি বলেন, দারিদ্র দূরীকরণ ও কৃষি উন্নয়নের জন্য শাইখ সিরাজের গণমাধ্যম তৎপরতা এশিয়ার জন্য বড় এক আশির্বাদ। গুসি শান্তি পুরস্কারের এই আন্তর্জাতিক স্বীকৃতি গোটা পৃথিবীর সঙ্গে তার কাজের এক সেতুবন্ধন গড়ে তুলবে।

এর আগে গত ২৪ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত জাতীয় বীর হুসে রিজালের স্মৃতিসৌধ রিজাল পার্কে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় শাইখ সিরাজসহ ২০১৫ সালের গুসি শান্তি পুরস্কারে মনোনীতদের। ওই দিন মেট্রো ম্যানিলার পাসিগ সিটি মেয়র ম্যারিবেল ইউসেবিওর দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তারা।

সেখানে বিশ্ব শান্তির পক্ষে ঐক্যমত পোষণ করে সম্মিলিত সাক্ষর করেন। রাতে ম্যানিলা হোটেলের জমকালো অনুষ্ঠানে গুসি শান্তি পুরস্কার বিজয়ীদেরকে অনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ কৃষি ও উন্নয়ন সাংবাদিকতায় সুদীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে লাভ করেন দেশের অন্যতম সম্মানসূচক জাতীয় পুরস্কার একুশে পদক, ২০০৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষুধার বিরুদ্ধে সফল ও কৃতীত্বপূর্ণ সাংবাদিকার জন্য প্রদান করে এ এইচ বুর্মা এ্যাওয়ার্ড। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

ট্যাগ: গুসি শান্তি পুরস্কারশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গুসি শান্তি পুরস্কার’ গ্রহণ করলেন শাইখ সিরাজ

পরবর্তী

পৌরনির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

পরবর্তী

পৌরনির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

পৌরনির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT