চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুসি শান্তি পুরস্কারে মনোনীতদের শান্তির পক্ষে শপথ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৩:৫০ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের শাইখ সিরাজসহ এবার যারা গুসি শান্তি পদকের জন্য মনোনীত হয়েছেন তারা বিশ্বজুড়ে চলমান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অবদান রাখার অঙ্গীকার করেছেন। ম্যানিলাভিত্তিক সংস্থা গুসি পিস ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের ১৯ দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে যার যার অবস্থান থেকে শান্তির জন্য নতুন করে কাজ করার শপথ নিয়েছেন। 

বিশ্বজুড়ে কীর্তিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে আসছে ম্যানিলাভিত্তিক অলাভজনক সংস্থা গুসি পিস ফাউন্ডেশন। ২০০২ সাল থেকে সংস্থাটি এ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্মানিত করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য ভূমিকা পালনকারী বীর জেমেনিয়ানো জাভিয়ের গুসির নামে প্রবর্তিত এই পদকের জন্য এবছর মনোনীত হয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ ১৯ জন।

আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়ার আগে মনোনীতদের নিয়ে যাওয়া হয় ফিলিপিন্সের জাতীয় বীর হোসে রিজালের নামে প্রতিষ্ঠিত রিজাল পার্কে। রাষ্ট্রীয় মর্যাদায় অতিথিদের নিয়ে পুষ্পস্তবক দেয়া হয় হোসে রিজালের সমাধিস্থলে।

বিশ্বজুড়ে যোগ্য মানুষদের সম্মান জানাতে পেরে গর্বিত গুসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারি গুসি বলেন, বাংলাদেশে শাইখ সিরাজের অবদান অনেক। তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। এমন বাংলাদেশীর অবশ্যই স্বীকৃতি পাওযা উচিত। সবার তাকে জানা উচিত।

‘অনেকেই নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য পরিচিত। কিন্তু সেটাই সবকিছু নয়। এটা হচ্ছে এশিয়ান গুসি পিস প্রাইজ। এখানে ইউরোপীয়ান, আফ্রিকান, অষ্ট্রেলিয়ান ও এশিয়ান মানুষকে সম্মানিত করা হয়। আমাদের ভালো মানুষদের স্বীকৃতি দেওয়া উচিত,’ মন্তব্য করে তিনি বলেন: তাই শাইখ সিরাজকে আমাদের দেশের সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করছি। বাংলাদেশের জনগণ এবং সরকারের তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তাকে স্যালুট করা উচিত। 

Reneta

অনুষ্ঠানের আগে নানান দেশের কীর্তিমানদের পরম আত্নীয়তায় বরণ করেছেন ফিলিপিনোরা। তারা বলেন, এটা একটা আন্তর্জাতিক উৎসব। গুসি প্রাইজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নোবেলের মতোই একটি পুরস্কার। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যোগ্যদের এই সম্মানে ভূষিত করা হয়।  

রিজাল পার্কে শ্রদ্ধা জানানোর পর গুসি পদকের জন্য মনোনীতদের সংবর্ধনা দেন প্যাসিগ সিটি মেয়র ম্যারিবেল ইউসেবিও। সেসময় সম্মাননা পাওয়া ব্যক্তিত্বরা শন্তির স্বপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

বুধবার ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গুসি পিস প্রাইজের জন্য মনোনীতদের গুসি শান্তি পদকে ভূষিত করা হবে।

ম্যানিলা থেকে পাঠানো রিপোর্টটি দেখতে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT