চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলি চালিয়ে মানুষ হত্যা গেমের জন্য অনুতপ্ত ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সহজলভ্য বন্দুক দিয়ে যখন তখন, যেখানে সেখানে গুলি চালিয়ে পাইকারি হারে মানুষ হত্যার জন্য কুখ্যাত যুক্তরাষ্ট্র। অথচ দেশটির রক্ষণশীলদের একটি সম্মেলনে এই ধরণের হত্যাকাণ্ড উস্কে দেয়ার মতো একটি অনলাইন গেমের প্রচারণা চালায় ফেসবুক। তবে ভুল বুঝতে পেরে মানুষ হত্যার প্রবণতাকে উস্কে দেয়া গেমটির প্রচারণা চালানোয় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক।

‘বুলেট ট্রেন’ নামের গেমটিতে একটি ট্রেন স্টেশনে পছন্দ মতো অস্ত্র বেছে নিয়ে মানুষ হত্যার মিশন ছিলো। বন্দুক সংস্কৃতিকে লালন করা রক্ষণশীল মার্কিনীদের ওই সম্মেলনে ফেসবুকের স্টলে ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর গেমটির প্রচারণা চালানো হয়।

অথচ মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে মানুষ হত্যার রক্তাক্ত তালিকায় নাম লেখায় ফ্লোরিডার একটি স্কুল। বন্দুকের গুলিতে ঝরে যায় ১৭ টি প্রাণ। তাই নিহতদের প্রতি সম্মান জানাতে ওই ঘটনার মতো রক্তাক্ত ঘটনার জন্ম দেয়াকে উৎসাহিত করা গেমটি সরিয়ে নেয় ফেসবুক। সম্মেলনের শুরুতেই এধরণের গেম স্টল থেকে সরিয়ে না ফেলায় দুঃখও প্রকাশ করে শীর্ষ সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটির প্রধান হুগো বারা বলেন: শুরুতেই আমরা গেমটি সরিয়ে ফেলতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করছি। ফ্লোরিডায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের শিকারদের প্রতি সম্মান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা গেমটি সরিয়ে ফেলেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT