চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলির মুখে পালিয়ে আসার ভয়াবহ অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নাশভিলের ওয়ালমার্টে বন্দুকধারীর গুলির মুখে পরিবারের সবাইকে নিয়ে দ্রুত বের হয়ে আসার সেই ভয়াবহ মুহূর্ত সবার সামনে তুলে ধরেছেন ওই পরিবারেরই একজন।

পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী বেপরোয়াভাবে দোকানের ভেতরে থাকা অন্য বিক্রেতাদের উপর গুলি চালাচ্ছিলো।

বাংলাদেশি আমেরিকান সাদাত সাদুল্লা তার সাত বছর ও দুই বছর বয়সী দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে যখন সেখানে ছিলেন তখনই গুলির শব্দ শোনেন।

সাদুল্লা ব্যাখ্যা করেন, গুলির শব্দ যখন বন্ধ হলো তখন আমার মাথায় প্রথমে যে বিষয়টি এসেছিলো তা হলো, এখানে আবার সেই কলোরাডো দুর্ঘটনার মতো কিছু ঘটছে না। সেখানে এক উদ্ভ্রান্ত বন্দুকধারী এসে সবাইকে গুলি করা শুরু করেছিলো।

৯১১তে কল দেওয়ার পরে নিশ্চয়ই অ্যালার্ম বাজার সাথে সাথে সবাই হট্টগোল ও আতঙ্ক চিৎকার শুনেছে। পেছনে একটি অ্যালার্ম বাজার সাথে সাথেই একজন কলার কান্না করে বলেন, একজন সক্রিয় বন্দুকধারী আছে।

সাদুল্লা বলেন, সেখানে তখন অনেকেই ছিলো যারা আতঙ্কিত হয়ে পড়েছে ও কাঁদতে শুরু করেছে। আমি ভাবছিলাম ‘পেছনের দিকে পালিয়ে যেতে হবে।’

Reneta

সাদুল্লা খুব শান্তভাবে ও দ্রুত সিদ্ধান্ত নেন। বলেন, প্রথম গুলির শব্দ শুনেই আমি আমার স্ত্রীকে বলি ‘আমাদের এখান থেকে বের হতে হবে। আমাদের দৌড়ে বের হওয়ার দরজায় যেতে হবে, সবাইকে সঙ্গে নিতে হবে, অন্যদের সতর্ক করতে হবে এবং এসবই করতে হবে খুব দ্রুত।’

পরিবার নিয়ে পেছনে যাওয়ার সময় দেখেন, সেখানকার কর্মীরা ক্রেতাদের পেছন দিক দিয়ে বের হয়ে যেতে সাহায্য করছেন।

সাদুল্লার মতে, ওই সময়ের নিজের পায়ের ভরসায় নেওয়া এই দ্রুত সিদ্ধান্ত আমাদের একভাবে বাঁচিয়ে দেয়, কিন্তু পরে যখন আমরা আবার সবকিছু ভাবতে বসি তখন মনে হয় সময়টা সত্যিই খুব ভয়ঙ্কর ছিলো।

সাদুল্লা বলেন, এরআগে শুটিংয়ের প্রশিক্ষণে নিয়েছেন তিনি এবং বিশ্বাস করেন সেটার মূল্য দেওয়া হয়েছে। স্টোরের বাইরে বের হয়েই তার পরিবার নিজেদের ঢেকে ফেলে এবং সাদুল্লা গাড়ি নিতে যান, সেই সময়েই পুলিশ সেখানে পৌঁছে যায়।

তার পরিবার এখনও নিজেদের ওপরে থাকা আশীর্বাদ বিশ্বাস করতে পারছে না। সাদুল্লা বলেন, সেই সময়ে যেকোনো কিছু ঘটতে পারতো। তাই নিজের প্রিয়জনদের হাত ধরুন, তাদের চুমু দিন, জড়িয়ে ধরুন এবং জীবন খুব উপভোগ করুন।

গত ২৩ জুন শার্লট পাইকের ওয়ালমার্ট স্টোরে দুজনের মধ্যে বিতর্ক চলার সময়েই হঠাৎ একজন গুলি করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।

মেট্রো পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে খুঁজে পেতে সবার সাহায্য দরকার। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী দেখতে বেশ শক্তসামর্থ এবং গুলি চালানোর সময় তার পরনে ছিলো কালো টিশার্ট ও জিন্স।

বন্দুকধারীর সঙ্গে একজন নারীও ছিলো এবং এই ঘটনার পরে সাদা সেডান গাড়িতে করে তারা ওই জায়গা থেকে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT