চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলির ঘটনায় যেভাবে দ্বিতীয়বারের মতো বাতিল উচ্চশিক্ষার ভ্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

এবারই প্রথম না। এর আগে ২০০৯ সালেও বাতিল করা হয়েছিলো বেসরকারি  বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপ করা ভ্যাট। আন্দোলনের মুখে সেবার অবশ্য বাজেট পাশ হওয়ার আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। এবার বাতিল হলো বাজেট পাশ হওয়ার প্রায় আড়াইমাস পর। তবে কারণ একই, শিক্ষার্থীদের আন্দোলন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, জুন মাসের শুরুর দিকে বাজেটে ১০ শতাংশ ভ্যাট প্রস্তাবের পর থেকেই তারা প্রতিবাদ করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি গঠন করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছিলো। তাদের আশা ছিলো বাজেট পাশ হওয়ার সময় তা তুলে নেওয়া হবে। কিন্তু একটু কমিয়ে তা সাড়ে সাত শতাংশ করা হয়।

‘এরপরও আমাদের আন্দোলন চলছিলো। কিন্তু কেউই তেমন গা করেনি। আমরা টিউশন ফি’র সঙ্গে ভ্যাট দিচ্ছিলাম। পাশাপাশি প্রতিবাদেও ছিলাম,’ মন্তব্য করে আলমগীর কবির নামে এক শিক্ষার্থী বলেন, বুধবার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় আন্দোলন নতুন মোড় নেয়।

পরদিনের চিত্র সকলের জানা। রাজধানী ঢাকার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখলে অসহনীয় যানজটের নগরীতে পরিণত হয় নগরী।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ওইদিনও বিক্ষোভ কর্মসূচি চলে। শনিবারও চলে মানববন্ধনের মতো কর্মসূচি। এর মধ্যেই আন্দোলনকারীরা জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রীর একাধিক ব্যাখ্যামূলক বক্তব্য প্রত্যাখ্যান করেন।

রোববার থেকে নতুন করে অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভ্যাট প্রত্যাহারে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

ওই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করতে শুরু করে। নিজ নিজ ক্যাম্পাসে গিয়ে আনন্দ-উল্লাসে যোগ দেয় তারা।

আর ওই বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানকে ডেকে পাঠান। সেখানে প্রয়োজনীয় আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয়। আর প্রজ্ঞাপন জারির জন্য অানুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে এনবিআর।

অর্থমন্ত্রীর দপ্তর থেকে ফিরে অন্য এক বিষয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের ঘোষণাটি দেখান। আর সোনারগাাঁও হোটেলে বিজিএমইএ’র একটি অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, তার যা বলার তা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া হয়েছে।

এভাবে ২০০৯ সালের পর আবারও উচ্চশিক্ষায় আরোপিত ভ্যাট তুলে নেয় সরকার।

তবে ওই বছর রাজপথের আন্দোলনের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাস্তবায়ন করা না হলেও সাড়ে চার ৪ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয় ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ শিক্ষায়। গত বছর সেটা সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এ বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের ভ্যাট ১০ শতাংশ করা হয়েছিলো, পরে তা সাড়ে সাত শতাংশ কর‍া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT