চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলির ক্ষত সারিয়ে ঘরে ফিরলো সুরাইয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ দিনের চিকিৎসা শেষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে নিয়ে তার বাবা-মা নিজ বাড়ি দোয়ারপাড়ে ফিরেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় মাগুরা সদর থানা পুলিশ কামারখালি এলাকা থেকে তাদের এ্যাম্বুলেন্সটি পাহারা দিয়ে বাড়ি নিয়ে আসে।

সুরাইয়ার মা নাজমা বেগম সন্তানের সুস্থতায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মাগুরা সদর হাসপাতালে তাৎক্ষনিক অস্ত্রোপচারের জন্য কতর্ব্যরতদের প্রতি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আগামী দিনগুলোতে শিশু সুরাইয়ার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনের জন্য সবার দোয়াও চেয়েছেন তিনি।এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারের জন্য ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া জানান, ঢাকা থেকে স্বাস্থ্যমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মোট ৭৫ হাজার টাকার সহযোগিতা পেয়েছেন।

নাজমা বেগমের মতো তিনিও স্ত্রী ও শিশুর মৃতপ্রায় অবস্থা থেকে এরকম সুস্থ হয়ে ফেরার জন্য প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ড. সফিউর রহমান জানিয়েছেন, ‘বাড়ি ফেরার পরই সুরাইয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থ আছে। তার স্বাস্থ্যগত বিষয়টি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবো’।সুরাইয়ার বাড়ি ফেরার খবরে বিকাল থেকেই গোটা বাড়িতে ছিলো উৎসুক জনতার ভিড়।

ট্যাগ: যুবলীগসুরাইয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট গ্রেনেড হামলা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড: বিএনপি

পরবর্তী

বিশ্বের প্রথম সৌরশক্তির এয়ারপোর্ট

পরবর্তী

বিশ্বের প্রথম সৌরশক্তির এয়ারপোর্ট

সমর্থকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ মুশফিকের

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT