চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলা: বনানি থানার ওসি সালাউদ্দিন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় বনানি থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পর আইসিইউতে তার মৃত্যু হয়। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন বিদেশি জিম্মি রয়েছে; তাদের মধ্যে কয়েকজন বিদেশি রয়েছেন বলে জানা গেছে।

এর আগে রাত পৌনে ৯টার দিকেরেস্টুরেন্টের ভেতর ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। গুলির শব্দ পেয়ে টহল পুলিশ ওই এলাকায় এলে তাদের ওপর সন্ত্রাসীরা গুলি ও বোমা বর্ষণ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

পুলিশ জানিয়েছে সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র‌্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে। হোটেলটির আশে পাশের লোকজন জানিয়েছে সন্ত্রাসীরা আল্লাহু আকবর ধ্বনি দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে।

Banglabid

এরআগে গুলশানের ৭৯ নং রোডের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়।

ঘটনাস্থলেই সন্ত্রাসীদের গুলিতে গলায় গুলিবিদ্ধ হন মাইক্রো বাস চালক আব্দুল রাজ্জাক। পুলিশের অপর দুই কনস্টেবলের পায়ে ও মুখে গুলি লাগে। পুলিশের আহত সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক কিনা সে সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করেন নি কতর্ব্যরত চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মিদের উদ্ধার করতে বিশেষ বাহিনী (স্পেশাল উইপেন্স এন্ড টেকটিকস) সোয়াট অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির উপাচার্যের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে ছাত্রলীগ

পরবর্তী

মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস

পরবর্তী

মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস

‘অস্ত্রধারীদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ করতে চাই’

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT