বাংলাদেশ

গুলশান হামলায় বিএনপির নিন্দা

গুলশান হামলায় বিএনপির নিন্দা

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে ঘটনার উদ্বেগ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেছেন দোষীদের শাস্তি দিয়ে সন্ত্রাসীদের নেটওয়ার্ক খুঁজে বের করা হবে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিবৃতি পড়ে শোনান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এবং কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিষয়:গুলশান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…