বাংলাদেশ

গুলশান লেক সংলগ্ন সাত বিঘা জমি যেভাবে বুঝে পেলো রাজউক

গুলশান লেক সংলগ্ন সাত বিঘা জমি যেভাবে বুঝে পেলো রাজউক

প্রায় দুই দশক পর গুলশান লেক সংলগ্ন সাত বিঘা জমি বুঝে পেলো রাজউক। রোববার সকালে রাজউক, গণপূর্ত ও উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে ঐ জমিতে থাকা স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করে।

দীর্ঘ দুই দশক ঐ জমিতে বসবাস করে আসছিলেন ১৬ জন দাবীদার। জমি নিয়ে হাইকোর্টে মামলাও চলে দীর্ঘদিন। যথাযথ ক্ষতিপুরণ পাওয়ার আশ্বাস মিললে গত বুধবার মামলা তুলে নেয় তারা। রাস্তা ও হাঁটা পথ নির্মাণের জন্য জমিতে স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।

গণপূর্তমন্ত্রী, রাজউক ও ঢাকা উত্তরের মেয়রের উপস্থিতিতে সকালে গুলশান দুই নম্বরের লেকপাড় সংলগ্ন জমিতে স্থাপনা ভাঙ্গার কাজ শুরু হয়।

এসময়  গণপূর্তমন্ত্রী  ইঞ্জিনিয়ার মোমশাররফ হোসেন বলেন, পরিকল্পনা মতো নতুন রাস্তা শাহজাদপুর ও গুলশান দুই নম্বরের লেকপাড় হয়ে জাতিসংঘ রোডে গিয়ে মিলবে। আগামী ২-৩ মাসের মধ্যে লেকপাড়ে রাস্তা নির্মাণ কাজ শেষে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সৌন্দর্য্য বৃদ্ধি ছাড়াও গুলশান লেককে ঘিরে এক হাজার ফুট দীর্ঘ আর ৪০ ফিট প্রস্থের নতুন এই রাস্তা গুলশান ২ এর বিকল্প পথ হিসেবে জনগনকে স্বস্তি দেবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

বিষয়:উত্তর সিটি কর্পোরেশন গণপূর্ত রাজউক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…