চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান-বারিধারার মত অভিজাত এলাকায় গাড়ি চলাচলে অতিরিক্ত ট্যাক্স: মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ব্যক্তিরা, মাস্ক পরা, গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, গুলশান ও বারিধারার মত অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে।

শনিবার সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ কর্তৃক বিশ্ব ব্যক্তিগত গাড়ীমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় “গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ী সীমিত করি” যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব।

তিনি বলেন, নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়, আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয় ফলে যানজট বৃদ্ধি পায়।

ডিএনসিসি মেয়র বলেন, সুস্থ্যতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কার‌ও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত নির্বিশেষে সকলকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সবাই মিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতেই হবে।

ডিএনসিসি মেয়র বলেন, রুট পারমিট এবং ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।

মোঃ আতিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ের জন্য চাঁদামুক্তভাবে ফুটপাতে ব্যবসার পরিবেশ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সবাই মিলে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র পদযাত্রার শুভ উদ্বোধন করেন এবং তাঁর নেতৃত্বে মালিবাগ বাজার থেকে খিলগাঁও তালতলা সুপার মার্কেট পর্যন্ত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দৃষ্টিনন্দন পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ট্যাগ: ট্যাক্সডিএনসিসিঢাকা উত্তর সিটি কর্পোরেশনমেয়র মোঃ আতিকুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন ওয়াটসের থ্রিলার ছবিতে পিট-ক্লুনি

পরবর্তী

দাম্মামে সহস্রাধিক বাংলাদেশি পেলেন কনস্যুলার সেবা

পরবর্তী
দাম্মামে বাংলাদেশিদের দীর্ঘ লাইন কনস্যুলার সেবা নিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম্মামে সহস্রাধিক বাংলাদেশি পেলেন কনস্যুলার সেবা

দীঘি ও বনি চূড়ান্ত, নায়িকা হিসেবে চূড়ান্ত নন, নতুন সিনেমার জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বনি চূড়ান্ত, তবে নায়িকা হিসেবে চূড়ান্ত নন দীঘি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT