রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে হামলাকে ‘স্রষ্টা ও মানবতার বিরুদ্ধে আঘাত’ মন্তব্য করে এই হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
শনিবার ভ্যাটিক্যান থেকে পাঠানো এক শোক বার্তায় পোপ বলেন, ঢাকায় নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে নির্মম নৃশংসতায় গভীরভাবে শোকাহত তিনি।
নিহতদের জন্য ভ্যাটিকানে বিশেষ প্রার্থনার পাশাপাশি তাদের পরিবারের জন্য শোক এবং আহতদের সহমর্মীতা জানিয়েছেন পোপ।
শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকরীসহ কমপক্ষে ২৮ জন নিহত হন।








