চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তধনের লোভে সন্তানদের কোরবানির চেষ্টা, আটক ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের আসামে গুপ্তধনের লোভে নিজ সন্তানদের উৎসর্গ করার চেষ্টার সন্দেহে এলাকাবাসী দুই দম্পতি ও তাদের ছয় সন্তানকে পুলিশে দিয়েছে। ওই দুই দম্পতি এবং তাদের ছয় শিশুকে আটক করে “প্রতিরক্ষামূলক হেফাজতে” রেখেছে আসাম পুলিশ।

আসামের শিবসাগর জেলায় এ ঘটনা ঘটে।

ওই দুই পরিবার তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করলেও আসামে পুলিশ নিজস্ব তদন্ত শুরু করেছে।  যদিও পুলিশ কোনও প্রত্যক্ষদর্শী বা গ্রামবাসীর অভিযোগ পাইনি।

পুলিশ জানিয়েছে, গুয়াহাটি থেকে প্রায় ৩৭০ কিলোমিটার পূর্বে এবং জেলা সদর শিবসাগর থেকে দশ কিলোমিটার দূরে ডিমোমুখ গ্রামে এ ঘটনা ঘটে।  ওই গ্রামের বাসিন্দারা জামাইউর হুসাইন ও শরিফুল হুসা্ইন নামের দুই ভাইয়ের সম্পর্কে পুলিশকে জানিয়েছিলেন। তারা স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের  পরামর্শে তাদের সন্তানদের হত্যা চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবসাগর পুলিশ জানিয়েছে, ‘শিবসাগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোনারির বেজ নামে পরিচিত ওই  ব্যক্তি দুই ভাইকে তাদের বাচ্চাদের কোরবানি দিলে তাদের বাড়ির একটি আমের গাছের নীচে লুকানো সোনার সন্ধান পাবেন।’

পুলিশ জানায়, দুই ভাইয়ের ছয় শিশুকে বন্দী করে রাখলে স্থানীয়রা সন্দেহ করে শিবসাগর সদর থানায় দুই ভাই, তাদের স্ত্রী ও সন্তানদের হস্তান্তর করেন।

Reneta

শিবসাগরের পুলিশ কর্মকর্তা জয়ন্ত শরতী বোরা বলেন, সন্তানদের কোরবানির অভিযোগকে আমলে নেয়ার জন্য আনুষ্ঠানিক অভিযোগ ও প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশ পরিবারটিকে সুরক্ষামূলক হেফাজতে রেখেছে। সন্দেহজনক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের নিজস্ব তদন্ত শুরু করেছি বলে সাংবাদিকদের জানান তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে ওই দুই পরিবার।  মাসখানেক আগে তারা ওই সোনারির বেজের কাছে তাদের সন্তানদের শারীরিক অবস্থার উন্নতির জন্য পরামর্শ করতে গিয়েছিলেন বলে স্বীকার করেন।  তবে পুলিশ ওই সোনারি বেজকে খুঁজছেন বলে জানিয়েছে।

গত বছর আসামের উদালগিরি জেলায় এক পরিবার যখন তাদের শিশুকে উৎসর্গ করতে চলেছিল ঠিক তখনই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। ২০১৩ সালে, এক ব্যক্তি তার ১৩ বছর বয়সী ছেলেকে হত্যা করেছিলেন যাকে মানববলির ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: গত ৭১ দিনের মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি

পরবর্তী

জামিন চাওয়া পাঁচ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

পরবর্তী
করোনাভাইরাস

জামিন চাওয়া পাঁচ আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

বাংলাদেশে বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT