চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তচর হত্যা চেষ্টা: আবারো উত্তপ্ত হচ্ছে রুশ-মার্কিন সম্পর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক। ওই ঘটনার জের ধরে এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে যুক্তরাষ্ট্র।

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে রাশিয়াই গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়ের উপর নার্ভ এজেন্ট ব্যবহারের সঙ্গে জড়িত। এর প্রমাণ মিললেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আগস্টের শেষদিকে এ নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়ে ওই বিবৃতিতে আরো জানানো হয়, রাশিয়া নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। 

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনায় কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাশিয়াকে স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদের বেপরোয়া আচরণকে চ্যালেঞ্জ করা হবে।

গত মার্চে যুক্তরাজ্যের উইল্টশায়ারের স্যালিসবারি এলাকায় একটি পার্কের বেঞ্চ থেকে সার্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তারা সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনার জন্য শুরু থেকেই রাশিয়াকে দায়ী করে আসছিল যুক্তরাজ্য। তবে বরাবরই এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছিল রাশিয়া।

Reneta

এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার বহু কূটনীতিককে বহিস্কার করে। শুধু তাই নয়, ইউরোপের বেশ কয়েকটি দেশও রাশিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়। তবে থেমে থাকেনি রাশিয়াও। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ওই দেশগুলোর অনেক কূটনীতিককে বহিস্কার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তচর হত্যা চেষ্টালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT