চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুনাথিলাকা ও কুশলকে ফিরিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা সুরক্ষা বলয় ভাঙার শাস্তি কাটিয়ে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পেয়েছেন ধানুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দাশুন শানাকাকে অধিনায়ক করে ২০ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। নতুন তিন মুখ নুয়ান থুসারা, জেনিথ লিয়ানাগে ও কামিল মিশারা।

জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার নিরোশান ডিকেভেল্লার। অবসর ভেঙে ফিরলেও ডাক পাননি টি-টুয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের মিডলঅর্ডার সামলানো ভানুকা রাজাপাকশে। জায়গা হারিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভাও।

লঙ্কা প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফর্ম করে প্রথমবার দলে এসেছেন নুয়ান থুসারা, জেনিথ লিয়ানাগে ও কামিল মিশারা।

৮ ম্যাচে ১২ উইকেট তুলে লঙ্কা লিগে আসর সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পুরষ্কার পেলেন থুসারা। ১২০ স্ট্রাইকরেটে ১০৮ রান তুলে সময় উপযোগী ব্যাট করে নির্বাচকদের আস্থার নাম হয়েছেন লিয়ানাগে। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩২৭ রান করে অন্তর্ভুক্ত হয়েছেন মেন্ডিস।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল: দাশুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, পাথুম নিশাঙ্কা, ধানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, চামিকা করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ভানিডু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা ,দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডার্সে, প্রবীণ জয়াবিক্রমা, শিরান ফার্নান্ডো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুনাথিলাকালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

মে ১০, ২০২৬
ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে যাত্রী সরিয়ে নিচ্ছে স্পেন

মে ১০, ২০২৬
স্বাধীনতা সুরক্ষা মঞ্চ-এর লোগো

সীমান্তে কোন হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তরুণদের নৈতিক শিক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT