গুদামে জায়গা না থাকায় কুষ্টিয়ায় আমন মৌসুমে চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যে অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্ধারিত সময় শেষ হলেও এখনও প্রায় অর্ধেক চাল কেনা বাকি রয়েছে।
গত ২০ নভেম্বর খাদ্য বিভাগ আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু করে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কৃষ্টিয়া থেকে প্রায় ২৭ হাজার মেট্রিক টন চাল কেনার কথা রয়েছে সরকারের। জেলার সবগুলো সরকারি খাদ্য গুদামের সর্বোচ্চ ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন।
খাদ্য গুদামগুলো ভরে যাওয়ায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল কেনা বাকি রেখেই অভিযান শেষ করছে খাদ্য বিভাগ।
এদিকে সরকারি গুদামে চাল সরবরাহ করতে না পেরে বিপাকে পড়েছেন চুক্তিবদ্ধ চালকল মালিকরা। ভোগান্তি পোহাচ্ছেন গুদামে চাল দিতে আসা পরিবহন শ্রমিকও।
খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানোর পরও কোন সুরাহা হয়নি। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে চালকল মালিক সমিতি।
আরও বিস্তারিত দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টে-







