চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুণীদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশবরেণ্য ২০ জন নাগরিক এবং একটি প্রতিষ্ঠানের হাতে এ বছরের একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব ব্যক্তি প্রধানমন্ত্রীর হাত থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্রহণ করেন।

শিল্পকলায় অবদান রাখার জন্য এ বছর সংগীতে একুশে পদক পেয়েছেন বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক। নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এম এম মহসীন এবং চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

ভাষা আন্দোলনে পদক পেয়েছেন আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)। মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদক পেয়েছেন হাজি আক্তার সরদার, আব্দুল জব্বার, ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)। তারা তিনজনই মরণোত্তর পুরস্কার পেয়েছেন।

এছাড়াও সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)। গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম। সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

Reneta

চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং প্রতিষ্ঠানের মধ্যে গবেষণায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ মৎস গবেষণা ইনিস্টিটিউট।

সম্মাননা প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা নিয়ে যারা গবেষণা করছেন, যারা কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একুশ আমাদেনর শিখিয়েছে মাথা নত না করা। শিখিয়েছে আত্মমর্যাবোধ। এই রক্তাক্ষরেই লেখা হয়েছিলো আমাদের আগামীদিনের স্বাধীনতা।’

‘‘আমরা চাই এই গৌরবের ইতিহাস সবাই জানুক। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অন্য ভাষাকে শেখার প্রয়োজন আছে কিন্তু নিজের ভাষা ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া মোটেও ঠিক নয়। ঘটনাচক্রে আমাদের দেশের বাইরে থাকতে হয় কিন্তু ভাষার মর্যাদা আমাদের সবসময় দিয়ে যেতে হবে।’’

গত এক দশকে আজ বাংলাদেশ যেভাবে এগিয়েছে এই অগ্রযাত্রা যেনো অব্যাহত থাকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘বাংলাদেশের অগ্রযাত্রা যেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমনভাবে দেশকে গড়ে দিতে চাই প্রজন্মের পর প্রজন্ম, যারা আসবে তারা যেনো সুখী সমৃদ্ধ বাংলাদেশে বাস করতে পারে।’

অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন: ‘জাতির পিতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। বিশ্বের কোথাও যেনো বাংলাদেশ শুনলে আর কেউ অবহেলা করতে না পারে। বাংলাদেশের নাম যেনো সবাই গর্বভরে নিতে পারে। বাঙালি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে চলবো সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে পদকপ্রধানমন্ত্রীভাষাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT