চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

গত এক মাস ধরেই এমন গুঞ্জন ঢাকাই সিনেমার আকাশে বাতাসে উড়ছিল! শোনা যাচ্ছিল, স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্স দিতে যাচ্ছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। যদিও এমন কথাকে ভিত্তিহীনই বলে এসেছেন অপু বিশ্বাস। এ নিয়ে গত মাসে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। কিন্তু এসব করেও নাকি ডিভোর্সের ঠেকাতে পারেননি অপু, এমন গুঞ্জনই এখন মিডিয়ায়।

দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে অপুর বাড়িতে শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর খবর প্রকাশ হয়েছে। শাকিবের ঘনিষ্টসূত্র ও আইনজীবীর বরাত দিয়ে অপুর বাড়িতে সোমবার দুপুরে ডিভোর্স লেটারটি পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোতে দাবী করা হয়। আবার কেউ বলছেন তিন দিন আগেই অপুর বাসায় শাকিবের আইনজীবী ডিভোর্স লেটারটি পৌঁছে দেন। তবে এ বিষয়ে শাকিব কিংবা অপু গণমাধ্যমে এখন পর্যন্ত কিছু বলেননি।

অন্যদিকে ‘অপুর বাড়িতে শাকিবের ডিভোর্স লেটার’-এমন খবরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে চ্যানেল আই অনলাইন থেকে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এদিকে ‘নোলক’ ছবির শুটিংয়ে শাকিব বর্তমানে অবস্থান করছেন ভারতের হায়দরাবাদে।

ক’দিন ধরেই ঢাকাই চলচ্চিত্রে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে, বিচ্ছেদ হতে যাচ্ছে শাকিব-অপুর। আর এমন খবরে বরাবরই চুপ ছিলেন শাকিব ও অপু। তবে এই বিষয়টি নিয়ে গেল মাসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন অপু বিশ্বাস। রাজধানীর বেইলী রোডের ক্যাফে থার্টি-থ্রিতে ডিভোর্সের খবরকে মিথ্যে গুজব আখ্যা দিয়ে অপু বিশ্বাস সেদিন বলে ছিলেন, সন্তান সংসার নিয়ে ভালো আছি, আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এই বিষয়ে কিছু জানি না। অনলাইন, পত্রিকাতেই আমাদের ডিভোর্সের খবর প্রথম দেখলাম।

এবার কি তাহলে সত্যিই ডিভোর্স হতে যাচ্ছে শাকিব-অপুর? আর সেটা হয়ে গেলে পুত্র আব্রাম খান জয়ের ভাগ্যেই বা কী আছে সেটা নিয়েও ইন্ডাস্ট্রিতে চলছে কানাঘুষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুআব্রাম খান জয়ডিভোর্সশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

এপ্রিল ১০, ২০২৬

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT