চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে সংঘর্ষে নিহত তিন, সেনা মোতায়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের গুজরাটে বিক্ষুদ্ধ জনতার উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বল্প সময়ের জন্য হার্দিক পটেলকে (২১) আটক রাখার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকে গুজরাটের একটি অংশে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আহমেদাবাদে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আহমেদাবাদের ভাস্ট্রালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুই জন মারা যায়। আহমেদাবাদ থেকে ১৪৫ কিলোমিটার দূরে উত্তর গুজরাটের পালানপুরে আজ আরো একজন নিহত হয়।

উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ থাকায় আহমেদাবাদের কয়েকটা অংশে কারফিউ জারি রয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা সেখানে টহল দিচ্ছে।

এছাড়াও সকালে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনায় সুরাটে কারফিউ জারি করা হয়েছে।

গুজরাটের শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংঘাত কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না বলে মন্তব্য করেছেন মোদী। টেলিভিশনে জনতার উদ্দেশে মোদি সমস্যা সমাধানে একসাথে কাজ করার জন্য আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন।

হার্দিক পটেল বনধ বা হরতালের ডাক দেন। এ কারণে আহমেদাবাদের স্কুল এবং কলেজ বন্ধ রাখা হয়।

Reneta

সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা সংরক্ষণের দাবি নিয়ে ভারতের গুজরাট রাজ্যের পটেল সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ রাজধানী আহমেদাবাদে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ভাঙচুর হয় সরকারি সম্পত্তি, বাস।

রাতে আন্দোলনের ২২ বছর বয়সী নেতা হার্দিক পটেলকে অনশন মঞ্চ থেকে তুলে নিতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই উত্তেজনা চরমে ওঠে।

কারফিউ জারির পর রাজ্যে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে হোয়াটসআপ সার্ভিসও। পুলিশ বলছে, আন্দোলন লোক জড়ো করতে বিক্ষোভকারীরা হোয়াটসআপের ব্যবহারই বেশি করেছে। তবে বাসায় এবং অফিসে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

হার্দিক পটেলকে গ্রেফতারের পর গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রজনী পটেলের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। চাপের মুখে শেষ পর্যন্ত হার্দিককে ছেড়ে দেয়া হয়।

নিজেদের ‘অন্যান্য অনগ্রসর জাতি’র অন্তর্ভূক্ত করার দাবি নিয়ে বেশ কিছু দিন থেকেই আন্দোলনে নেমেছে রাজ্যের পটেল সম্প্রদায়। গুজরাটের প্রায় ১২ শতাংশ মানুষ এই সম্প্রদায়ভুক্ত। দীর্ঘদিন ধরে নিজ রাজ্যের মোদি এবং বিজেপিরই সমর্থক ছিলো তারা। কিন্তু কোটা সংরক্ষণের দাবি রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে ক্রমশই তাদের দূরত্বের সৃষ্টি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজরাটপটেল সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT